ঢাকার ধামরাইয়ে সুস্বাদু টমেটো চাষ হচ্ছে। টমেটো একটি শীতের দৃষ্টিনন্দন সুস্বাদু পুষ্টিসমৃদ্ধ সবজি। সবজি ও সালাত হিসেবে টমেটোর জুড়ি অনেক। এটি যেমন কাঁচা খাওয়া যায় ঠিক তেমনিভাবে রান্না করে বা রান্না সুস্বাদু করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। কাঁচা ও পাকা এই দুই অবস্থাতে টমেটে খাওয়া যায়। বিভিন্ন রোগের প্রতিসেধক হিসেবে অর্থ্যাৎ শরীর সুস্থ-সবল রাখতে টমেটোর ভূমিকার কথা নতুন নয়। এতো গুণে সমৃদ্ধ টমেটো চাষ হচ্ছে ঢাকার জেলার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের রূপনগর এলাকায়। এলাকার অনেক কৃষক টমেটো চাষ করে স্বাভলম্বী হয়েছেন।
এলাকাবাসী জানায় ধামরাইর কুল্লা ইউনিয়নের রূপনগর গ্রামের কৃষক আলম মিয়া কয়েক বিঘা জমিতে হাইব্রীড টমেটো চাষ করেন। এবার টমেটোর ফলও ভালো হয়েছে। বাজারে ২০ টাকা কেজি দরে এই টমেটো বিক্রি হচ্ছে। এছাড়া এই ইউনিয়নের বিভিন্ন গ্রামগুলোয় টমেটোর বাম্পার ফলন হয়েছে। বাজারে এর দামও ভালো মেলায় কৃষকের মুখের হাসি ফুটেছে। টমেটো চাষ করে এই ইউনিয়নের প্রায় কয়েক হাজার কৃষক আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
এবছর ধামরাই উপজেলায় এক’শ ৪০ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। কৃষকরা জানায় টমেটো চাষকে তাঁরা অন্যতম পেশা হিসেবে বেছে নিয়েছেন। এতে সফলতা পাওয়ায় প্রতিবছর গ্রামের পর গ্রামে এর চাষ বাড়ছে। এবছর তারা টমেটো বিক্রি করে প্রায় লক্ষ ধীক টাকা লাভবান হবেন বলে আশা প্রকাশ করেছেন।
কৃষক আলম মিয়া জানান তিনি এবার কয়েক বিঘা জমিতে টমেটো চাষ করেছেন। এতে তাঁর কয়েক হাজার টাকা খরচ হয়েছে। কিছুদিন ধরে টমেটো বিক্রি শুরু হয়েছে। বাজারে এখন দাম খুব ভালো। এ পর্যন্ত তিনি কয়েক হাজার টাকার টমেটো বিক্রি করেছেন।
ভক্স পপ দুই জন টমেটো চাষী।
সুস্বাদু ও ফরমালিন মুক্ত টমেটো হওয়ায় ক্ষেত থেকেই মানুষ টমেটো কিনে নিয়ে যাচ্ছে।
ভক্স পপ একজন টমেটো ক্রেতা।
ধামরাউ উপজেলা কৃষি অফিসার আরিফুল হাসান বলেন,আবহাওয়া অনুকুলে থাকায় এবার টমেটোর বাম্পার ফলন হয়েছে এ জেলায়। এ বছর বাজারে টমেটোর দামও ভালো পাচ্ছেন কৃষকরা। এছাড়া কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের সবধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে।
ঢাকার ধামরাইয়ে সুস্বাদু টমেটো চাষ হচ্ছে
