রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার ভোরে এ সব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক নারীর পরিচয় জানা যায়নি। বাকি দুজন হলেন- নৈশ প্রহরী কবির হোসেন (৪৫), চা দোকানদার শাহীন (৪২)। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে বাড্ডাগামী দেওয়ান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ফুটপাতে উঠে একটি চায়ের দোকানে ধাক্কা দিলে চা দোকানদার শাহীন ও নৈশ প্রহরী কবিরের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছেন। এদিকে, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর মালিবাগ-মৌচাক সড়কে দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন।…

Read More

মামলা দ্রুত নিষ্পত্তিতে পুলিশকে বিশেষভাবে নজর দিতে হবে’

পুলিশ বাহিনীর উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা দেখেছি- সাধারণত যে মামলাগুলো করা হয়, তা সময় মত সম্পন্ন হয় না। যারা মামলাগুলো পরিচালনা করেন তাদের এ বিষয়ে ঘাটতি রয়েছে যার জন্য এতে জনগণের ভোগান্তি বাড়ে। সেই সঙ্গে মামলা করা হলে তা যাতে দ্রুত সম্পন্ন ও নিষ্পত্তিত হয় সেদিকে পুলিশেরও বিশেষভাবে নজর দিতে হবে। কোনোক্রমেই যেন মামলা দীর্ঘ না হয়।’ আজ মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। দ্রুত মামলা নিষ্পত্তিতে প্রধানমন্ত্রী প্রয়োজনে এ বিষয়ে আলাদা ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন…

Read More