কেনিয়ার পশ্চিমাঞ্চলে একটি ছোট্ট বিমান দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। এদের মধ্যে কেনিয়ান পাইলট ও চার বিদেশী নাগরিক রয়েছে। পুলিশ বুধবার এ কথা জানায়। রিফ্ট ভ্যালির পুলিশ প্রধান এডওয়ার্ড মুয়ামবারি জানান, বিমানে পাঁচজন আরোহী ছিল। এদের সকলেই প্রাণ হারায়। তিনি আরো জানান, চেসনা বিমানটি বিখ্যাত মাসাই মারা থেকে লোডওয়ার পর্যটন কেন্দ্রে যাচ্ছিল। কেরিচো পুলিশের কমান্ডার জেমস মুগেরা জানান, বিমানে একজন কেনিয়ান পাইলট ও চার বিদেশী ছিল। দুর্ঘটনাস্থলে জরুরি সেবাকর্মীদের পাঠানো হয়েছে।
Read MoreDay: February 13, 2019
ঋণ খেলাপি ও অর্থপাচারকারীদের তালিকা প্রকাশে হাইকোর্ট নির্দেশ
গত ২০ বছরের ব্যাংকের ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা প্রস্তুত করে তা দাখিলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে বিগত বছরগুলোতে ব্যাংকিং খাতে কী পরিমাণ অনিয়ম ও দুর্নীতি হয়েছে- তা নির্ণয়ে একটি শক্তিশালী কমিশন গঠনে কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ…
Read Moreশেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত : গৃহায়নমন্ত্রী
রাষ্ট্রপতির ভাষণের জন্য আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর যোগ্য ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে বিশ্বে বাংলাদেশকে আজ এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। গত ৩ ফেব্রুয়ারি সংসদে রাষ্ট্রপতির ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর এ আলোচনা শুরু হয়। ওই দিন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে সরকারি দলের সদস্য আ স ম ফিরোজ তা সমর্থন করেন। গত ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম ও বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোঃ আবদুল…
Read Moreনৌপরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারের সাক্ষাৎ
ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. আদার্শ সোয়াইকা আজ বুধবার নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে তার সচিবালয়স্থ দফতরে সাক্ষাত করেন। সাক্ষাৎ কালে তারা পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন।
Read Moreপ্রধানমন্ত্রী জার্মান সফরে যাচ্ছেন আগামীকাল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম বিদেশ সফর। দেশে ফেরার পথে তিনি সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। প্রধানমন্ত্রীর অফিসের একজন মুখপাত্র বলেন, দেশ দুটিতে ছয় দিনের সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির মিউনিখে একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিবেন। এছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি প্রতিরক্ষা প্রদর্শণীতে যোগ দিবেন। তিনি মধ্যপ্রাচ্যের দেশটির সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকও করবেন। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট আগামীকাল সকালে ঢাকা…
Read More