সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, সাবেক সেনাবাহিনী প্রধান এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ আজ বরিশালের শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৮টি ইউনিটের পতাকা উত্তোলন করেছেন। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়, শেখ হাসিনা সেনানিবাস বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বরিশাল ও পটুয়াখালি জেলার মধ্যবর্তী পায়রা নদীর উত্তর পাড়ে গত বছর উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই এলাকার ভূ-কৌশলগত গুরুত্ব অনুধাবন করে এ সেনানিবাসটি স্থাপন করেছেন। নতুন ৮টি ইউনিটের পতাকা উত্তোলনের মাধ্যমে শেখ হাসিনা সেনানিবাসকে পূর্ণাঙ্গ সেনানিবাস হিসেবে প্রতিষ্ঠার দিকে আরেক ধাপ এগিয়েছে। সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানস্থলে…
Read MoreDay: February 14, 2019
সব প্রস্তুতি শেষ, শুক্রবার শুরু বিশ্ব ইজতেমা
আগামীকাল শুক্রবার ভোর থেকে টঙ্গীতে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। এ উপলক্ষে ইজতেমা ময়দানে জড়ো হয়েছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। ফলে ইজতেমা ময়দান বিশ্ব মুসলিমদের মিলনমেলায় পরিণত হয়েছে। এ বছর দুই দফায় ১৬ এবং ১৮ ফেব্রুয়ারি মোনাজাত অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ইজতেমার সব প্রস্তুতি শেষ হয়েছে। বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতকরণ, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে টঙ্গী, বিমানবন্দর, তেজগাঁও ও কমলাপুর রেলওয়ে স্টেশনে জিআরপি, আরএনবি অফিসারসহ প্রয়োজনীয়সংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে। আয়োজকদের সূত্রে জানা গেছে, শুক্রবার শুরু হবে তাবলিগ জামাত আয়োজিত মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা। এবারের বিশ্ব ইজতেমায় যোগ…
Read Moreবিশ্ব ইজতেমায় সাদা পোশাকেও থাকবে র্যাব: বেনজীর আহমেদ
‘শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনের লক্ষ্যে ইউনিফর্ম পরিহিত সদস্যের চেয়ে দ্বিগুণ পরিমান র্যাব সদস্য থাকবেন সাদা পোশাকে’, বলেছেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। বৃহস্পতিবার বিএসইসি ভবনে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করার বিষয়টি নিশ্চিত করে এই তথ্য জানান তিনি। ইজতেমা মাঠে নিরাপত্তা জোরদারের বিষয়ে র্যাব মহাপরিচালক জানান, ‘প্রতিটি খিত্তায় সিসি টিভি ক্যামেরা থাকবে। পাশাপাশি হেলিকপ্টার, নদীতে বোট, রাস্তায় জিপ এবং সোটরসাইকেলে সার্বক্ষণিক টহল দিবে র্যাব’। তিনি আরও বলেন, ‘স্যোসাল মিডিয়ায় কেউ গুজব ছড়ালে তাৎক্ষণিক কেউ বিশ্বাস করে শেয়ার দেবেন না। না জেনে-শুনে এবং নিশ্চিত…
Read Moreতৃতীয় ধাপে ১২৭ উপজেলায় ভোট ২৪ মার্চ
তৃতীয় ধাপের ১২৭ উপজেলার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৬ ফেব্রুয়ারি, বাছাই ২৮ ফেব্রুয়ারি এবং প্রত্যাহার ৭ মার্চ। ভোট অনুষ্ঠিত হবে ২৪ মার্চ। এই ধাপে ২৫ জেলায় ভোট অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার বিকালে প্রজ্ঞাপনের মাধ্যমের এই তফসিল ঘোষণার কথা জানিয়েছে ইসি। এর আগে, গত ৩ ফেব্রুয়ারি প্রথমধাপে ৮৬ উপজেলার তফসিল ঘোষণা করা হয়। ভোট হবে ১০ মার্চ। গত ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় তফসিল ঘোষণা করা হয়। ভোট হবে ১৮ মার্চ। যদিও দ্বিতীয় ধাপ থেকে গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলার ভোট পিছিয়ে…
Read Moreসম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে নির্বাচন পরিচালনা করতে হবে: সিইসি
রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে নির্বাচন পরিচালনা করতে হবে। প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে আপনারা একমাত্র প্রজাতন্ত্রের এবং সংবিধানের কাছে দায়বদ্ধ; কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির ওপর দায়বদ্ধ নন।’ আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠান তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, ‘মনে রাখতে হবে আপনাদের দক্ষতার ওপরে, পারদর্শিতার ওপরে, নিরপেক্ষতার ওপরে নির্ভর করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। আশা করি, কখনো কারও প্রতি কোনো রকমের দুর্বলতা আপনাদের থাকবে না। কোনো পক্ষপাতিত্ব থাকবে না। সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে নির্বাচন…
Read Moreসরকার শিক্ষার গুণগত মান উন্নয়নের উদ্যোগ নিয়েছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা আজ বলেছেন, তাঁর সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ‘আমরা শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছি ও ডিজিটাল পদ্ধতিতে শিক্ষাদান করা হচ্ছে এবং মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ স্থাপন করা হচ্ছে।’ আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারিদলের সংসদ সদস্য আবদুল মতিন খসরুর এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার আধুনিক প্রযুক্তিভিত্তি শিক্ষাদানের ব্যবস্থা করেছে। তিনি বলেন, ‘আমরা রাজধানীর কিছু বিদ্যালয়কে বাছাই করেছি এবং সেগুলোর ক্লাস টেলিভিশনের মাধ্যমে সম্প্রচার করা হচ্ছে যাতে গ্রামাঞ্চলের শিক্ষকরা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন।’ দেশে মানসম্মত শিক্ষার ব্যাপারে সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী…
Read Moreজার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম বিদেশ সফর। দেশে ফেরার পথে তিনি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করবেন। দেশ দুটিতে ছয় দিনের সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির মিউনিখে একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন। এছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি প্রতিরক্ষা প্রদর্শনীতে যোগ দেবেন। এছাড়াও তিনি মধ্যপ্রাচ্যের দেশটির নেতৃবৃন্দের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট আজ সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল…
Read More