মামলা দ্রুত নিষ্পত্তিতে পুলিশকে বিশেষভাবে নজর দিতে হবে’

pmপুলিশ বাহিনীর উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা দেখেছি- সাধারণত যে মামলাগুলো করা হয়, তা সময় মত সম্পন্ন হয় না। যারা মামলাগুলো পরিচালনা করেন তাদের এ বিষয়ে ঘাটতি রয়েছে যার জন্য এতে জনগণের ভোগান্তি বাড়ে। সেই সঙ্গে মামলা করা হলে তা যাতে দ্রুত সম্পন্ন ও নিষ্পত্তিত হয় সেদিকে পুলিশেরও বিশেষভাবে নজর দিতে হবে। কোনোক্রমেই যেন মামলা দীর্ঘ না হয়।’

আজ মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

দ্রুত মামলা নিষ্পত্তিতে প্রধানমন্ত্রী প্রয়োজনে এ বিষয়ে আলাদা ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন করার পর কেউ কেউ কথা বলেছে। কিন্তু এটা আমরা করেছি মানুষের নিরাপত্তা দিতে, নিরীহ মানুষ আছে, তাদের অধিকার সংরক্ষিত রাখতে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে।’

সাইবার ক্রাইমের বিষয়ে সজাগ থাকার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন করার পর কেউ কেউ কথা বলেছে। কিন্তু এটা আমরা করেছি মানুষের নিরাপত্তা দিতে, নিরীহ মানুষ আছে, তাদের অধিকার সংরক্ষিত রাখতে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে।’

মাদক ও দুর্নীতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে বলে জানান আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, ‘সাধারণ মানুষের মধ্যে এর কুফল ছড়িয়ে দিতে হবে। এগুলো করতে পারলে সব চেয়ে বেশি কার্যকর হবে। দেশ থেকে জঙ্গি, মাদক ও সন্ত্রাস দূর করতে পারলেই বাংলাদেশকে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারব।’

Related posts

Leave a Comment