সাভারে হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন : মঞ্জুরুল আলম রাজীব

rajibসাভারে হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে সাভারের হেমায়েতপুর এলাকায় ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে সমাজের হতদরিদ্রদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
এসময় ওই এলাকার প্রায় পাঁচ শতাধিক হতদরিদ্রদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে এসময় মঞ্জুরুল আলম রাজীব শীতার্তদের সাহায্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। সমাজের হতদরিদ্ররা বিনামুল্যে শীত বস্ত্র পেয়ে হাসিমুখে বাড়ি ফিরে যায়।
শীত বস্ত্র বিতরণে এসময় উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যাসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment