সাভারে স্কচটেপে মোড়ানো প্রেশার কুকার, বোমা সন্দেহে ঘিরে রেখেছে পুলিশ

ষ্টাফ রিপোর্টার,১২ আগস্ট, ২০২৬ (বিবিনিউজ ) : ঢাকার সাভারের সাধাপুর এলাকায় মসজিদের মাঠে কালো স্কচটেপে মোড়ানো একটি প্রেশার কুকার পড়ে থাকতে দেখা গেছে। বোমা সন্দেহে নিরাপদ দূরত্বে থেকে স্থানটি ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

আজ বুধবার সকালে এ খবর জানিয়েছেন সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন। তিনি বলেন, গতকাল রাত দেড়টার দিকে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে স্থানীয় লোকজন একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পান। ড্রামের ভেতরে কালো স্কচটেপে মোড়ানো একটি প্রেশার কুকার ছিল।

পরে স্থানীয় লোকজন ড্রাম থেকে প্রেশার কুকারটি বের করে মসজিদের মাঠে রেখে পুলিশকে খবর দেন।

প্রাথমিকভাবে এটিকে বোমা বলে ধারণা করা হচ্ছে জানিয়ে এসআই ইমরান হোসেন বলেন, আজ সকাল আটটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালো স্কচটেপে মোড়ানো প্রেশার কুকারটি দেখতে পায়। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বর্তমানে পুরো মাঠ ঘিরে রাখা হয়েছে।

স্থানীয় একাধিক বাসিন্দার বরাতে পুলিশ জানায়, তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি রাতে প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে রেখে গেছেন। তবে তাঁরা কারা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

স্থানীয় একাধিক বাসিন্দার বরাতে পুলিশ জানায়, তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি রাতে প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে রেখে গেছেন। তবে তাঁরা কারা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

Related posts

Leave a Comment