বাংলা চলচিত্র শক্তি থেকে মুক্তির প্রদর্শনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,১৭ ডিসেম্বর, ২০২৩ (বিবিনিউজ): বাঙালির রাজনৈতিক ইতিহাসের ইতিহাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শিক দর্শন ও তার উত্তরসুরী বিশ^ নন্দিত রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক জীবন পরিক্রমার তত্ব তথ্য ও উপাত্তের ভিত্তিত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের আলোকে নির্মিত পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচিত্র শক্তি থেকে মুক্তির প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দুপুরে সাভারের বিরুলিয়ার প্রিয়াংকা শ্যুটিং জোন ও এফডিসির জহির রায়হান ক্যালার ল্যাব প্রজেকশন হলে ছবিটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী ভিত্তিক চলচিত্রটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন ছবিটির কাহিনী সংলাপ চিত্রনাট্য গীতিকার অভিনয় ও পরিচালনায় সাইদুর রহমান সজল।

এসময় ছবিটির পরিচালক জানান,১৫ দিনের মধ্যে ব্যতিক্রমধর্মী এই চলচিত্রটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। এযাবৎ কালের চলচিত্রঙ্গানের সর্ববৃহৎ সেটে ছবিটি শ্যুটিং হয়। চলচিত্রটি প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে প্রিয়াংকা এন্টারটেইনমেন্ট নেটওয়ার্ক লিমিটেড (পেন)। ছবিটির প্রদর্শনীতে এসময় সহ¯্রাধিক শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। ছবিটি ইতিমধ্যে সেন্সরবোর্ডে জমা দেওয়া হয়েছে। এই বিজয়ের মাসে যেকোন দিন মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্রিষ্টরা।

Related posts

Leave a Comment