ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রী

৬ জানুয়ারি, ২০২৪৬ জানুয়ারি, ২০২৪(বিবিনিউজ ) :রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ এম এম ইমরুল কায়েস জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন। ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে পড়েছে ঢাকা সিটি কলেজ কেন্দ্র।নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল রবিবার ৭ জানুয়ারি সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Read More