১৪ দলের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগির : ওবায়দুল কাদের

০৫ ডিসেম্বর, ২০২৩ (বিবিনিউজ) : শিগগিরই কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের শরিক দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘১৪ দলের সঙ্গে আওয়ামী লীগের একটা সমঝোতা অবশ্যই হবে। আজ-কালের মধ্যেই আসন বণ্টনের বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।’ওবায়দুল কাদের আজ মঙ্গলবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা’র রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৪ দলের প্রত্যাশা ও বাস্তবতার সঙ্গে মিল রেখে আজকালের মধ্যেই আসন ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। জোটসঙ্গীদের…

Read More

ঘূর্ণিঝড় মিগজাউমের কোন প্রভাব বাংলাদেশে পড়বে না : ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,০৫ ডিসেম্বর, ২০২৩ (বিবিনিউজ) : ঘূর্ণিঝড় মিগজাউমের কোন প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। আজ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।প্রতিমন্ত্রী বলেন, ভারতের বিভিন্ন রাজ্যে মিগজাউম আঘাত হানলেও বাংলাদেশে আঘাত হানার কোন সম্ভাবনা নেই। বাংলাদেশে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। আমরা নিয়মিত এ ব্যাপারটি মনিটরিং করছি।

Read More