ঘূর্ণিঝড় মিগজাউমের কোন প্রভাব বাংলাদেশে পড়বে না : ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,০৫ ডিসেম্বর, ২০২৩ (বিবিনিউজ) : ঘূর্ণিঝড় মিগজাউমের কোন প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান।

আজ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ভারতের বিভিন্ন রাজ্যে মিগজাউম আঘাত হানলেও বাংলাদেশে আঘাত হানার কোন সম্ভাবনা নেই।

বাংলাদেশে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। আমরা নিয়মিত এ ব্যাপারটি মনিটরিং করছি।

Related posts

Leave a Comment