ঢাকার ধামরাইয়ের বংশী নদীর চড়ে চাষ হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ফুল গ্লাডিওলাস। সামনে ১৪ ফেব্রুয়ারি বিশ^ ভালোবাসা দিবস ও ২১ ফেব্রুয়ারি উপলক্ষে এ ফুল চাষ হয়েছে। বাংলাদেশে যে কয়টি বিদেশি ফুল জনপ্রিয় হয়েছে তার মধ্যে অন্যতম গ্লাডিওলাস । বিভিন্ন বর্ণের কারণে ফুলটির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে ঢাকার ধামরাইর উপজেলার কুল্লা ইউনিয়নের বংশী নদীর চর অঞ্চলের রুপনগর গ্রামে বাণিজ্যিকভিত্তিতে শুরু হয়েছে গ্লাডিওলাস ফুলের চাষ। ফুল চাষ করে লাভবান হচ্ছেন এ জেলার চাষিরা। আর কৃষি বিভাগ বলছে,অন্য ফসলের চেয়ে ফুল চাষ অনেক লাভ জনক হওয়ায় দিন দিন ধামরাই উপজেলায় এ ফুলের চাষ বাড়ছে।
জানাযায় ধামরাইর কুল্লা ইউনিয়নের বংশী নদীর চড়ে রুপনগর এলাকায় তিন মাস আগে সাভারের দ্বিলিপ পালমা ও জমসের আলী নদীর চড়ে সাত বিঘা জমি লিজ নিয়ে গ্লাডিওলাস ফুল চাষ করেন বীজ রোপনের ৭০ থেকে ৭৫ দিনের মাথায় গাছে ফুল ধরেছে গ্লাডিওলাস সাত রঙের ফুল হয় যেমন সাদা,পিক,হলুদ,লাল,অরেঞ্জ,কমলা,বেগুনী ও সিদুর। ১৪ ফেব্রুয়ারি ও ২১ ফেব্রুয়ারি উপলক্ষে এখানে এ ফুল চাষ করা হয়েছে। একেকটি ফুল ১০ থেকে ১২ টাকা ধরে বিক্রি হচ্ছে। এখানকার ফুল ব্যবসায়ীরা কিনে নিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করছেন।
বংশী নদীর চর অঞ্চলের মাটি ও আবহাওয়া ফুল চাষের জন্য উপযোগী হওয়ায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই অঞ্চলে গ্লাডিওলাস ফুলের চাষ। কয়েক বছর আগেও এসব নদীর চর অঞ্চলে কোন ফসল চাষ হতো না। বর্তমানে এখন পরিত্যক্ত এই জমিতে গ্লাডিওলাস ফুল চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন চাষিরা।
ফুল চাষীরা জানায় তারা গ্লাডিওলাস ফুল চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন। এছাড়া এইসব ফুল বাগানে অনেক বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে। তাদের ফুল চাষের সাফল্য দেখে এলাকার অনেক চাষি ও বেকার যুবক ফুল চাষ শুরু করেছেন। তারা জানান ফুল চাষ আমাদের অঞ্চলের জন্য লাভজনক হয়ে উঠেছে। সরকারি সহযোগিতা পেলে আমাদের অঞ্চলে ফুল চাষ বৃদ্ধি পাবে । আমাদের উৎপাদিত ফুল দিয়েই আমাদের চাহিদা পুরন করে অন্য জেলার চাহিদাও মেটাতে পারব। বিভিন্ন দিবসগুলোকে টার্গেট করে ফুল চাষ করা হয়ে থাকে। ভালবাসা দিবস,২১ ফেব্রুয়ারি সহ বিভিন্ন দিবসে ফুলের ব্যাপক চাহিদা থাকে। আর এই দিবসগুলোকে টারগেট করেই ফুল চাষ করা হয়ে থাকে। বর্তমানে প্রতিটি গ্লডিওলাস ফুল ১০ থেকে ১২ টাকা বিক্রি হচ্ছে। আর বিশেষ দিবসগুলোতে এর মূল্য বেড়ে যায়।
ঢাকার ধামরাইয়ের বংশী নদীর চড়ে চাষ হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ফুল গ্লাডিওলাস
