সাভারের আশুলিয়ায় দুই গৃহবধু খুন

khun_with_knifeপৃথক ঘটনায় সাভারের আশুলিয়ায় দুই গৃহবধু খুন হয়েছে। গত দুই দিনে আশুলিয়ায় তিনজন খুন হওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ জানায় দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকায় রহমতের বাড়িতে হাসনা বেগম (২০) নামের ওই গৃহবধুকে বালিশ চাপা দিয়ে হত্যা করে স্বামী রিকসা চালক নয়ন। বাড়িওয়ালা রহমতের সাথে ওই নারীর পরকীয়া রয়েছে এম অভিযোগে তার স্বামী তাকে হত্যা করেছে বলে ধারনা করছে পুলিশ। নিহতের বাড়ি দিনাজপুর জেলায় বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে। এঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক রয়েছে।
অন্যদিকে আশুলিয়ার দুর্গাপুর এলাকায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী পোশাক শ্রমিক শম্পা আক্তারকে (২৮) বালিশ চাপা দিয়ে হত্যা করেছে পাষ- স্বামী ।
রাতে আশুলিয়ার দুর্গাপুর উত্তরপাড়া এলাকার সুলতান ফকির মিয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
এলাকাবাসী জানায় নিহত ওই নারী পোশাক শ্রমিক স্থানীয় সাউর্দান গার্মেন্টস চাকুরী করে আসছিলো পরে গত কয়েকদিন ধরে স্ত্রীকে তার বাবার বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা যৌতুক আনার জন্য দাবি করে আসছিলো স্বামী বিল্লাল হোসেন এসময় সে যৌতুকের টাকা আনতে অস্বীকার করায় রাতে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যায় স্বামী। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ নিহতের শাল উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। নিহত ওই পোশাক শ্রমিকের বাড়ি গাইবান্দা জেলার সাদুল্যাপুর থানার সদর গ্রামে।
এবিষয়ে আশুলিয়া থানার এস আই রাকিব জানান এঘটনায় থানায় দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে ও হত্যাকারীদের আটক করার চেষ্টা চলছে।

Related posts

Leave a Comment