ডেস্ক রিপোর্ট: ঢাকা শিশু হাসপাতালে অনুষ্ঠিত হলো জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিবের সভাপতিত্ত্বে সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মঞ্জুর হোসেন, আইপিএইেএন এর পরিচালক ডাঃ এবিএম মজহারুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ। সভা শুরুর আগে প্রধান অতিথি বেলুন ওড়িয়ে ও শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খা্ইয়ে উদ্বোধন করেন।
মিতু/বিবি নিউজ/৪৮৮
