সাভারে ট্রাক চাপায় কলেজ ছাত্রের মৃত্যু

Accident1সাভারে ট্রাক চাপায় মারা গেছে মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্র। বুধবার সকালে সাভারে ঢাকা আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কলেজ ছাত্রের নাম মো.ওয়ালী (১৮)। সে সাভার ক্যান্টনমেন্ট এলাকার মর্নিং গ্লোরী স্কুল ও কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা বলেছে,সকাল ৮ টার দিকে নিজের বাইক চাইলে কলেজে যাবার পথে ঘটনাস্থলে পৌছলে একটি ট্রাক পেছন থেকে ওয়ালীর মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে গুরুতর আহত হয় সে। আশংকাজনক অবস্থায় তাকে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সে মারা যায়।
পুলিশ জানায়,নিহত কলেজ শিক্ষার্থী সাভার সরকারি কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষক আব্দুল কাদেরের ছেলে। এক ভাই দুই বোনের মধ্যে ওয়ালী ছিলেন সবার বড়।
এ ঘটনায় কলেজ জুড়ে নেমে আসে শোকের ছায়া।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত কলেজ শিক্ষার্থীকে চাপা দেয়া ট্রাকটির চালক আটক হয়নি।

Related posts

Leave a Comment