আশুলিয়ায় ৫ বছরের শিশুকে হাত-পা-মুখ বেঁধে হত্যা, ছাদ থেকে মরদেহ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার,২০ আগস্ট ২০২৬ (বিবিনিউজ):ঢাকার আশুলিয়ার ভাদাইল পশ্চিমপাড়া এলাকায় আব্দুর রহমান (৫) নামে এক শিশুকে হাত-পা ও মুখে কস্টেপ পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় ভাদাইল পশ্চিমপাড়া এলাকার হারুনুর রশিদের বাসায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান জামালপুরের বাসিন্দা শহিদের ছেলে। তার বাবা শহিদ ওই বাসায় হারুনুর রশিদের ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাসার ছাদে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে আশুলিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Related posts

Leave a Comment