বাঁশখালীতে গলা-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

chittagong-mapডেস্ক রিপোর্ট : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় গলা ও পা দড়ি দিয়ে বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পালগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খালিবিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

বাঁশখালী থানার ওসি মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকালে কালীপুর ইউনিয়নের পালেগ্রামের একটি মাঠ থেকে আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তার পরনে শুধুমাত্র একটি জিন্সের প্যান্ট ছিল এবং গলা ও পা দড়ি দিয়ে বাধা ছিল।

লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

 

 

মিতু/বিবি নিউজ/১৩৪২

Related posts

Leave a Comment