রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৬

112952_259ডেস্ক রিপোর্ট: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সময়ে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত। তাঁদের কাছ থেকে চার হাজার ৯০৫টি ইয়াবা ট্যাবলেট, ৬০ গ্রাম হেরোইন, এক কেজি ৯০০ গ্রাম গাঁজা, ১০ লিটার বাংলা মদ, ১৯ বোতল ফেনসিডিল ও ১২টি ইনজেকশন উদ্ধার করা হয়।

মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ২৬ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

 

 

 

মিতু/বিবি নিউজ/১০৫৯

Related posts

Leave a Comment