রংপুর রাইডার্সের বিপক্ষে মাত্র ৭২ রানে গুটিয়ে গেল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইনিংস। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে দলটি। রংপুরের সম্মিলিত বোলিং তোপে ১৬.৩ ওভারে ৭২ রানেই গুটিয়ে যায় কুমিল্লা।
শূন্য রানে তামিম আউট হওয়ার মধ্য দিয়ে কুমিল্লা শুরুতেই হোঁচট খায়। এরপরই একের পর এক উইকেট হারাতে থাকে কুমিল্লা। মাত্র ২৩ রানের মধ্যেই টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যান সাজঘরে ফেরেন।
লায়াম দাসুন ও জিয়াউর রহমান ষষ্ঠ উইকেটে একটা বাঁধ দেয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৫৬ রানে জিয়া আউট হলে সেই বাঁধ ভাঙে। পরে বাকি চারটি উইকেট হারিয়ে ৭২ রানে থামে কুমিল্লা। রবি বোপারা তিনটি এবং মাশরাফি ও নাহিদুল ইসলাম দুটি করে উইকেট নেন।
