বীরগঞ্জে স্কুল ছাত্রীকে জোর পূবর্ক ধর্ষন থানায় মামলা দায়ের

dorsonবীরগঞ্জে আজ সকালে এক স্কুল ছাত্রীকে জোর পূবর্ক ধর্ষনের থানায় অভিযোগ করা হয়েছে। উপজেলা সদর থেকে ৩০ কিলোমিটার উত্তরে মরিচা ইউনিয়নের ডাবরা জিনেশ্বরী গ্রামের আনন্দ মোহন বর্ম্মনের লম্পট ছেলে কোমল চন্দ্র বর্ম্মন কাইচালু (৪২) প্রতিবেশী কানাই বর্ম্মনের বাড়ীতে এসে ৮৫নং ডাবরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী সৃস্টি রানী বর্ম্মন (৯) কে বাড়ীতে একা পেয়ে শোয়ার ঘরের বিছানায় জোর পূর্বক ধর্ষন করে।

কোমলমতি স্কুল ছাত্রী সৃস্টি রানী বর্ম্মনের চিৎকারে পিংকী রানী রায়, মুক্তি রানী রায় সহ প্রতিবেশীরা ছুটে আসলে ধর্ষক পালিয়ে যায়। স্কুল ছাত্রীর মা রতœা রানী বর্ম্মন জানান, মেয়ের বাবা মুজুরীর কাজে কুমিল্লা জেলায় ও আমি মেয়েকে একা রেখে নিজেও মজিুরীর কাজে মাঠে ছিলাম। আমারা বাড়ীতে না থাকার সুযোগে আমার মেয়ে সৃস্টিকে জোর পূর্বক ধর্ষন করেছে। ডাবরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ চন্দ্র রায় সংবাদের সত্যতা স্বীকার করে জানান, সৃস্টি রানী ঘটনার কারনে আজ ইংলিশ পরীক্ষায় অংশ গ্রহন করেনি।

বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভিন শিশু ধর্ষনের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু ও তার মা থানায় এসেছে তিনি বাদী হয়ে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে আইনী অভিযোগ নেয়া হবে।

Related posts

Leave a Comment