সাভারেরএকটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রেজিয়া বেগম (৭০) নামে বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সাভারের ভাকুর্তা ঈদগাঁ মাঠের কাছে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, বিকেলে নিজঘরে রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোণে গুরুতর আহত হন বৃদ্ধা। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। গ্যাস সিলিন্ডার লিক থাকায় এ বিস্ফোরণ ঘটেছে বলে জানায় স্থানীয়রা। ওই বৃদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন।
Read MoreDay: April 28, 2018
নাটোরে দুই ও তিন বছর বয়সী ২ শিশু ‘ধর্ষণ’
নাটোরের গুরুদাসপুরে তিন বছরের ও বড়াইগ্রামে দু’বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। দু’জনকেই নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে গুরুদাসপুরের তিন বছরের শিশুটিকে এবং আগের রাত ১২টার দিকে বড়াইগ্রামের দু’বছরের শিশুকে হাসপাতালে আনা হয়। গুরুদাসপুরে ‘ধর্ষণের’ শিকার শিশুর স্বজনরা জানান, কন্যা শিশুটির বাবা-মা ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। শিশুটি নানির কাছে থাকে। স্থানীয় একজন শিশুটির নানার পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করেন। তিনি পুকুরের পাড়ের একটি ঘর করে পুকুর পাহারা দেন। বুধবার বেলা ১১টার দিকে ওই ব্যক্তি মেয়েটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ সময় মেয়েটির কান্নার…
Read Moreআহত হয়েও শুটিংসেটে প্রিয়াঙ্কা!
আবারো আহত হলেন প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন হলিউডের জনপ্রিয় ধারাবাহিক ‘কোয়েন্টিকো’র শুটিংয়ে। আর কোয়েন্টিকোর শুটিং সেটেই তিনি আহত হয়েছেন। কোয়েন্টিকো কর্তৃপক্ষ জানিয়েছেন, একটি মারকুটে দৃশ্যে অভিনয় করতে গিয়ে হাঁটুতে আঘাত পেয়েছেন ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী। তবে এই অভিনেত্রী নিজেও এ খবর প্রকাশ করেছেন নিজের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে।টুইটে এই অভিনেত্রী লেখেন, ‘কোয়েন্টিকোর শুটিং করতে গিয়ে আমি আমার হাঁটুতে আঘাত পেয়েছি। এ রকম দুর্ঘটনা মোকাবেলার জন্য আমাদের সেটেই একজন চিকিৎসক থাকেন। আমার হাঁটু পরের তিন সপ্তাহের জন্য ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে।’
Read Moreনারীর অধিকার প্রতিষ্ঠায় নতুন জোট গঠনে প্রধানমন্ত্রীর আহ্বান
সিডনি, ২৮ এপ্রিল : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতা কাজে লাগাতে এবং তাদের সহযোগিতা ও অধিকার তুলে ধরতে একটি নতুন বৈশ্বিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন। নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য গ্লোবাল সামিট অব উইমেন্স লিডারশিপ এ্যাওয়ার্ড গ্রহণকালে তিনি শুক্রবার এ আহ্বান জানান। তিনি বলেন, ‘নারীদের সহযোগিতা ও তাদের অধিকার তুলে ধরতে আমাদের একটি নতুন জোট গঠন করতে হবে। লাখ লাখ নারীর স্বার্থে আমরা অবশ্যই আমাদের অভিন্ন সংস্কৃতি, ঐতিহ্য এবং মূল্যবোধ নিয়ে একত্রে কাজ করতে হবে।’ শেখ হাসিনা শুক্রবার এখানে ‘গ্লোবাল উইমেন সামিট’-এর প্রেসিডেন্ট আইরিন নাতিভিদাদ-এর কাছ থেকে মুহুর্মূমুহু করতালির মাধ্যমে…
Read More‘ঐতিহাসিক বৈঠক’ শান্তির নতুন যুগের সূচনা করেছে : উ.কোরিয়া
সিউল, ২৮ এপ্রিল : উত্তর কোরীয় নেতা কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের মধ্যে আন্ত:কোরীয় সম্মেলন ছিল একটি ঐতিহাসিক বৈঠক যা নতুন যুগ শুরুর পথ সুগম করেছে। শনিবার পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানিয়েছে। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, এটি একটি ঐতিহাসিক বৈঠক ছিল যা জাতীয় ঐক্য, শান্তি ও সমৃদ্ধির নতুন যুগের সূচনা করেছে। সম্মেলনের ঘোষণা পত্রে দুই নেতা কোরীয় উপদ্বীপে পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্পন্ন করার মাধ্যমে অভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নের কথা নিশ্চিত করেন। বছরের পর বছর ধরে পিয়ংইয়ং জোর দিয়ে বলে আসছে যে তারা কখনো তাদের পারমাণবিক…
Read Moreঅস্ট্রেলিয়ার সেরা জ্ঞান আহরণ করুণ : বাংলাদেশী শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রী
সিডনী, ২৮ এপ্রিল : প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ার সেরা জ্ঞান আহরণের সুযোগ গ্রহণের জন্য সেদেশে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী ওয়েস্টার্ন সিডনী ইউনিভার্সিটি (ডব্লিউএসইউ) পরিদর্শনকালে পরমাত্তা সাউথ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে একথা বলেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষার জন্য অস্ট্রেলিয়া একটি প্রিয় গন্তব্যস্থল । প্রায় ২০০ শিক্ষার্থী ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন। তিনি বলেন, বাংলাদেশ এলডিসি থেকে গ্র্যাজুয়েশনের মাধ্যমে উন্নয়নের পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছে, আমাদের আরও বেশি মানবিক ক্ষমতা দরকার। অস্ট্রেলিয়া এক্ষেত্রে প্রশিক্ষকদের প্রশিক্ষণ দান এবং বৃত্তিমূলক শিক্ষায় প্রশিক্ষণ দিয়ে অবদান রাখতে পারে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…
Read Moreনিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করার জন্য সরকার কাজ করে যাচ্ছে : খাদ্যমন্ত্রী
ঢাকা, ২৮ এপ্রিল : খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সাংবিধানিক অধিকার নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ‘নিরাপদ খাদ্য নিশ্চিতে শুধু আইন করলেই হবে না, উৎপাদক থেকে ভোক্তা, সবাইকে সচেতন হতে হবে।’ শুক্রবার রাজধানীর আইডিইবি ভবনে আইডিইবি ফুড ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। সংগঠনের আহ্বায়ক মঞ্জুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেভারেজ এসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ, আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদ ও সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান। মূল বক্তব্য উপস্থাপন করেন সদস্য…
Read Moreভোলার নতুন বাজারে অগ্নিকাণ্ডে ৫১টি দোকান পুড়ে গেছে
ভোলা শহরের নতুন বাজারে গতকাল শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। রাত পৌনে ১টার দিকে আগুনের সূত্রপাত ঘটলে মুহূর্তের মধ্যে তা সর্বত্র ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে বড় ধরণের কোন হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। এতে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করছে। বরিশাল ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক মো. ফারুক হোসেন সকালে ঘটনাস্থল থেকে জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথে ভোলা ফায়ার সার্ভিসের…
Read Moreস্বর্ণের বারসহ রিয়াদে বিমানের কেবিন ত্রু গ্রেফতার
রিয়াদ বিমান বন্দরে বাংলাদেশ বিমানের ফ্লাইট স্টুয়ার্ড তোফায়েলকে আধাকেজি ওজনের পাঁচটি স্বর্ণের বারসহ গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিমানের বিজি-০৪০ ফ্লাইটে রিয়াদ থেকে তার ঢাকায় আসার কথা ছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রিয়াদের স্থানীয় সময় দুপুরে উড়োজাহাজে ওঠার আগে নিরাপত্তা চেকিংয়ের সময় নিরাপত্তা কর্মীরা তোফায়েলের জুতার মধ্যে থেকে পাঁচটি সোনার বার উদ্ধার করে। এরপর তাকে গ্রেফতার করা হয়। অবশ্য ফ্লাইটটি পরে নির্ধারিত সময়ে ঢাকায় চলে আসে। কয়েকবছর আগে তোফায়েল নিষিদ্ধ ওষুধসহ ধরা পড়েছিলেন। তখন তাকে চাকুরিচ্যুত করা হয়। পরে আবার তাকে পুনর্বহাল করা হয়।
Read More