সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেলো বৃদ্ধার

geslineসাভারেরএকটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রেজিয়া বেগম (৭০) নামে বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সাভারের ভাকুর্তা ঈদগাঁ মাঠের কাছে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, বিকেলে নিজঘরে রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোণে গুরুতর আহত হন বৃদ্ধা। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

গ্যাস সিলিন্ডার লিক থাকায় এ বিস্ফোরণ ঘটেছে বলে জানায় স্থানীয়রা। ওই বৃদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন।

Related posts

Leave a Comment