শেখ এ কে আজাদ, সাভার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ): সাভারে শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। ঢাকা-আরিচা মহাসড়কের পশ্চিম পাশে সাবেক রাবেয়া ক্লিনিক সংলগ্ন কলেজ অব ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তার চুরি হয়েছে।
কলেজ কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি ঘটে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে। চোরেরা কলেজের মেইন লাইন থেকে ভবনের গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক তার কেটে নিয়ে যায়।
এ ঘটনায় বর্তমানে কলেজটি সম্পূর্ণ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। লেখাপড়া ও ফলাফলে কলেজটি সাভারে শীর্ষ অবস্থানে রয়েছে।
কলেজ কর্তৃপক্ষ জানান, এটি খুবই দুঃখজনক ঘটনা। শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা ঘটলে আতঙ্কে থাকবে সাভারবাসী। এটি সাভারের জন্য একটি অশনি সংকেত।
তারগুলো উদ্ধারে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
সাভারে শীর্ষ স্থানীয় একটি কলেজে ৫০ হাজার টাকার বৈদ্যুতিক তার চুরি, বিদ্যুৎহীন ক্যাম্পাস
