স্টাফ রিপোর্টার,১৩ সেপ্টেম্বর ২০২২(বিবিনিউজ): বিদেশ থেকে কাজের অর্ডার না আসায় সাভারে বন্ধ হয়ে গেলো আরও একটি তৈরি পোশাক কারখানা। এতে বেকার হয়ে পড়েছেন কারখানাটির প্রায় এক’শ ৯৬ জন শ্রমিক। নতুন করে কোথায় চাকুরি পাবে এ নিয়ে পরিবার নিয়ে দুচিন্তায় পড়েছেন শ্রমিকরা। শ্রমিকরা জানায়,সাভারের বিরুলিয়া রোডে অবস্থিত ড্রেসেস আপ লিমিটেড গার্মেন্টস প্রায় এক’শ ৯৬ জন নারী ও পুরষ শ্রমিকরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলো। পরে কারখানাটির মালিক মোস্তফা জানান বিদেশ থেকে কাজের অর্ডার না আসায় আজ শ্রমিকদের না জানিয়ে কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করে কারখানার মুল ফটকে নোটিশ টাঙিয়ে দেন। এতে করে শ্রমিকরা সকালে কারখানার সামনে এসে বন্ধের নোটিশ দেখে ফিরে যান। শ্রমিকদের দাবি হঠাৎ করে কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করায় তারা নতুন করে কোথায় চাকুরি নিবেন এ নিয়ে দুচিন্তায় পড়েছেন পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা। কারখানাটির মালিক মোস্তফা জানান,বিদেশ থেকে বায়ারদের কাজের অর্ডার না আসায় ও ধারাবাহিক ভাবে লোকশান হওয়ায় কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে।
উল্লেখ এর আগেও কাজের অর্ডার না থাকায় সাভার ও আশুলিয়ায় বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে যায়।
সাভারে বন্ধ হলো আরও একটি তৈরি পোশাক কারখানা
