স্টাফ রিপোর্টার,১২ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): বাংলাদেশে কোন মানুষ গৃহহীন থাকবে না যাদের ঘর নেই সরকার তাদের খুজে বের করে নতুন করে গৃহসহ ঘর নির্মাণ করে দেবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। আশুলিয়ার টংগাবাড়ি এলাকায় আশুলিয়া ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবি লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন । কিন্তু একটি মহল আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে বলেন তিনি। এসময় আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকারসহ আরো অনেকে।
বাংলাদেশে কোন মানুষ গৃহহীন থাকবে না :ত্রাণ প্রতিমন্ত্রী
