পদ্মা বহুমুখী সেতু পরিদর্শনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ জাজিরায় আসছেন আজ সোমবার। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সার্ভিস এরিয়া-১ পরিদর্শন শেষে সন্ধ্যা ৬টায় মোটরকেডযোগে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবায় পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সার্ভিস এরিয়া-২ এ উপস্থিত হবেন। এখানে সন্ধ্যা ৭টায় তিনি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন এবং জাজিরাস্থ সার্ভিস এরিয়া-২ এ রাত্রিযাপন করবেন। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাষ্ট্রপতি পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের জাজিরাস্থ সার্ভিস এরিয়া-২ এ সেতু বিভাগ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং প্রকল্পের কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন। দুপুর ১টায়…
Read MoreDay: April 2, 2018
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সাধ্যমতো চেষ্টা করছি : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমরা পরীক্ষা যাতে নকলমুক্ত হয়, প্রশ্নপত্র ফাঁস না হয় সেই জন্য সাধ্যমতো চেষ্টা করছি। প্রশ্নফাঁস নিয়ে সত্য-মিথ্যা নানা কথা হয়েছে। এগুলো মোকাবিলা করতে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। এখানে প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। আজ সোমবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে সকাল ৯টা ৩৫ মিনিটে প্রশ্নপত্রের খাম খুলেন শিক্ষামন্ত্রী। এসময় শিক্ষা সচিবসহ কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী বলেন, সব পরীক্ষার্থী সকাল সাড়ে ৯টার মধ্যে হলে ঢুকেছে। আমরা ২৫ মিনিট আগে প্রশ্নপত্রের খাম খুলেছি। এরপর পরীক্ষার হলে প্রশ্ন বিতরণ…
Read Moreবিশ্ব অটিজম দিবস আজ
ঢাকা, ২ এপ্রিল : আজ ২ এপ্রিল একাদশ বিশ্ব অটিজম সচেতনতা দিবস। অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি ও তাদের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অটিজম শিশুদের বিকাশগত একটি সমস্যা। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরা সাধারণত অপরের সাথে ঠিকমতো যোগাযোগ করতে পারে না, তারা অতিরিক্ত জেদী হয়ে থাকে এবং নিজেকে বিচ্ছিন্ন ও গুটিয়ে রাখার মানসিকতাসম্পন্ন হয়ে থাকে। অটিজমের সুনির্দিষ্ট কোন কারণ নেই। তবে, গবেষকরা মনে করেন, জেনেটিক, নন-জেনেটিক ও পরিবেশগত প্রভাব সমন্বিতভাবে অটিজমের জন্য দায়ী। শিশুর বিকাশে প্রাথমিক পর্যায়ে এটি…
Read More