বন্দুকযুদ্ধে তিন ডাকাত নিহত

ঢাকার ধামরাইয়ে র‌্যাব ২ এর সাথে বন্দুকযুদ্ধে তিন ডাকাত নিহত হয়েছে । এসময় আহত হয়েছে দুই র‌্যাব সদস্য ও তিন ডাকাত। মঙ্গলবার বিকেল সাড়ে চার টার দিকে ধামরাইর কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকায় এঘটনা ঘটে। এবিষয়ে র‌্যাব ২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলী বলেন র‌্যাবের কাছে তথ্য ছিলো বিকেলে কেলিয়ার একটি রাস্তাদিয়ে একটি এনজিওর টাকাসহ একটি গাড়ি যাবে। ওই টাকাসহ গাড়িটি আটক করতে পারে ডাকাতরা। এসময় র‌্যাব ২ এর একটি টহল দল ওই রাস্তাদিয়ে যাওয়ার সময় কেলিয়া এলাকায় একটি রাস্তার মধ্যে দেখতে পান তিনটি মোটরসাইকেলে বেশ কয়েকজন লোকজন দাড়িয়ে আছে। এসময়…

Read More

সাভার আশুলিয়ায় সন্ত্রাসীদের হামলায় আহত ১০

পাওনা টাকা চাওয়ায় সাভারের আশুলিয়ায় সন্ত্রাসীদের হামলায় একই পরিবারের চার জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১০ জন। এঘটনায় বাড়ি ঘরে হামলা ও ভাঙচুর চালিয়ে লুটপাট করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার বিকেল তিনটার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের সেনওয়ালিয়া এলাকায় এঘটনা ঘটে। এলাকাবাসী জানায় আশুলিয়ার সেনওয়ালিয়া এলাকায় মুদি দোকান করে জীবিকা নির্বাহ করে আসছিলেন রাজন মিয়া। পরে প্রায় একবছর আগে তার দোকানে ৩৫’শ টাকার বাকি সদাই কেনেন স্থানীয় ভাড়াটিয়া বাবুল হোসেন। পরে বাবুল আজ ওই এলাকার ভাড়া বাসা ছেড়ে আশুলিয়ার পানধোয়া এলাকায় ভাড়া বাসা নেন। এসময় রাজন মিয়া পাওনা ৩৫’শ টাকা বাবুলের কাছে চান।…

Read More

বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে সাভারের আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়া বাজারে এঘটনা ঘটে। শ্রমিকরা জানায় আশুলিয়ার বঙ্গবন্ধু রোডে অবস্থিত ইউনাইটেড টাউজার গার্মেন্টসে কাজ করেন প্রায় আড়াই হাজার শ্রমিক। মালিকপক্ষ নানা অজুহাতে শ্রমিকদের ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন দিতে পারেনি। আজ শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ শ্রমিকদের বেতন না দেওয়ায় তারা বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কে অবরোধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়িয়ে দেয়। এঘটনায় ওই কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে গত কয়েকদিন আগে বকেয়া বেতন না পাওয়ায়…

Read More

‘বিয়ের প্রস্তুতি নিয়ে আমার চিন্তা নেই’

এ বছরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন। আর এই কথা প্রায় সবার জানা। রণবীর সিংয়ের সাথে প্রেমের সম্পর্কের পরবর্তী এই রূপ নিয়ে এরইমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছ। তবে পরিবারের মানুষরা এই বিষয়ে বেশি ব্যস্ত, কিন্তু বিয়ে নিয়ে দীপিকার কোনো তৎপরতা নেই। তিনি এখনো নিজের ক্যারিয়ার নিয়েই চিন্তায় আছেন। সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি নিজস্ব প্রডাকশন হাউজ নিয়ে কথা বলেন। সেখানে বিয়ে নিয়ে তেমন কোনো কথা বললেন না। তিনি বলেন, ‘বিয়ের প্রস্তুতি নিয়ে আমার চিন্তা নেই। পরিবার থেকে তো সব ঠিক করছেই।

Read More

আফগানিস্তানের গজনীতে ১৬ জঙ্গি নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনী প্রদেশের মুকার জেলায় নিরাপত্তা বাহিনী ও তালেবান জঙ্গিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১৬ জঙ্গি নিহত ও ১৩ জন আহত হয়েছে। মঙ্গলবার প্রাদেশিক পুলিশ প্রধান মোহম্মদ জামান খোস্তি একথা জানিয়েছেন। খবর সিনহুয়া’র। ওই কর্মকর্তা জানান, সোমবার সন্ধ্যায় মুকার জেলার আলি খিল এলাকায় পুলিশের একটি টহল দলের ওপর তালেবান জঙ্গিদের অতর্কিতে হামলা চালালে উভয়পক্ষে মধ্যে এ সংঘর্ষ ঘটে। কয়েকঘণ্টা বন্দুকযুদ্ধের পর জঙ্গিরা পালিয়ে যায়। ঘটনাস্থলে ১৬ জন জঙ্গির লাশ পাওয়া গেছে। তবে এই ঘটনা সম্পর্কে তালেবান জঙ্গিদের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

Read More

মানহানির মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিবেদন ২০ মে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে করা মানহানির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২০ মে ধার্য করেছে আদালত। আজ মঙ্গলবার ওই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন শাহবাগ থানা পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ তারিখ ঠিক করেন। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে খালেদা জিয়া বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কীত মন্তব্য করেন।

Read More

সাভারে ডায়াগনস্টকি সন্টোর থকেে দু’জনরে লাশ উদ্ধার

দিয়া ইসলাম : সাভারে একটি ডায়াগনস্টকি সন্টোর থকেে দু’জনরে লাশ উদ্ধার করছেে পুলশি। মঙ্গলবার সকাল ৮টার দকিে লাশ উদ্ধার করা হয়। সাভাররে আশুলয়িার জরিানী এলাকার হাজী আনোয়ার মর্ডান ডায়াগনস্টকি অ্যান্ড ডক্টরস চম্বোর থকেে তাদরে লাশ উদ্ধার করা হয়। নহিতরা হলনে- ময়মনসংিহ মুক্তাগাছার আলী হোসনেরে ছলেে ওই ডায়াগনস্টকি সন্টোররে র্কমচারী ফরহাদ হোসনে (২৪) ও নওগাঁ জলোর আতরাই থানার আবদুল কুদ্দুসরে ছলেে নাবনিুর রহমান। তারা দুজন ওই ডায়াগনস্টকি সন্টোরে প্রতদিনি ঘুমাতনে বলে জানান  আশুলয়িা থানার এসআই কামরুল হোসনে বলনে, সকালে জরিানী এলাকার আনোয়ার মর্ডান ডায়াগনস্টকি অ্যান্ড ডক্টরস চম্বোরে দুজনরে লাশ দখেে স্থানীয়রা…

Read More

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্লাশ শুরু হচ্ছে আজ

সিরাজগঞ্জ, ১৭ এপ্রিল : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর যাত্রা শুরু হচ্ছে। আজ ১৭ এপ্রিল মঙ্গলবার ঐতিহাসিক মুজিবনগর দিবসে ক্লাশ শুরুর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১০ সালে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন। ঘোষণার পরই কুষ্টিয়া ও শাহজাদপুরবাসী তাদের এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। কুষ্টিয়াতে ইসলামী বিশ্ববিদ্যালয় থাকায় আঞ্চলিক বিবেচনায় এই বিশ্ববিদ্যালয় শাহজাদপুরে স্থাপনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। সরকারি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সদস্যগণ একাধিকবার শাহজাদপুরের বিভিন্ন জায়গা পরিদর্শন শেষে উপজেলার বুড়ি পোতাজিয়া মৌজায় রবীন্দ্রনাথের নিজস্ব গোচারণ ভূমিতে…

Read More

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

ঢাকা, ১৭ এপ্রিল : আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। এর আাগে ১৯৭১ সালের ২৫ মার্চ কাল্্রাতে পাকিস্তনী হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালানোর পর একই বছরের ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণপ্রজাতন্ত্র রূপে বাংলাদেশের প্রতিষ্ঠা ঘোষণা করা হয়। অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্যদিয়ে…

Read More

ঘানায় বাস দুর্ঘটনায় নিহত ১৮, আহত ৭০

আক্রা, ১৭ এপ্রিল : ঘানার উত্তরাঞ্চলে রোববার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ৭০ জন আহত হয়েছে। একটি যাত্রীবাহী বাসের সাথে অপর দু’টি গাড়ির সংঘর্ষ হলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। পুলিশ একথা জানায়। খবর সিনহুয়ার। দেশটির উত্তরাঞ্চলীয় সহকারি পুলিশ সুপারিনটেনডেন্ট মোহাম্মদ তানকো জানান, বাসটি অপর দু’টি গাড়িকে অতিক্রম করার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে। রাজধানীর উত্তরাঞ্চলীয় তামালের কাছে এ দুর্ঘটনা ঘটে।

Read More