সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৩ জুন ধার্য করেছে আদালত। আজ রবিবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল করেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম মুহাম্মদ মাজহারুল ইসলাম প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন। মামলায় রুনির কথিত বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন। মামলার অপর আসামিরা হলেন-বাড়ির সিকিউরিটি গার্ড এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল,…
Read MoreDay: April 22, 2018
প্রধানমন্ত্রী দেশে ফেরার পরই মহার্ঘ্য ভাতা সম্পর্কিত প্রজ্ঞাপন : ইনু
ঢাকা, ২২ এপ্রিল : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রধানমন্ত্রী দেশে ফেরার পরই ওয়েজবোর্ড কমিটি ঘোষিত মহার্ঘ্য ভাতা সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হবে। তিনি শনিবার রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি এ অনুষ্ঠানের আযোজন করে। ডিআরইউ’র সভাপতি সাইফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ অনুষ্ঠানে বক্তৃতা করেন। তথ্যমন্ত্রী বলেন, যে কোনো মূল্যে তারা সাংবিধানিক ধারাবাহিকতা নিশ্চিত করবে। বিএনপি’কে নির্বাচনের বাইরে রাখতে কৌশলগতভাবে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছে- বিএনপির এই…
Read Moreসরকারের কার্যকরী পদক্ষেপের ফলেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : শিক্ষামন্ত্রী
ঢাকা, ২২ এপ্রিল : শিক্ষামন্ত্রী নুরুল ইসৃলাম নাহিদ বলেছেন, সরকারের সময়োপযোগী কার্যকরী পদক্ষেপ গ্রহনের ফলেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তিনি বলেন, কৃষিখাতে সরকারের বিভিন্ন উদ্যোগ গ্রহন, প্রণোদনা ও প্রশিক্ষণ, কৃষিবিজ্ঞানী ও গবেষকদের উদ্ভাবন, কৃষি গবেষকদের নতুন নতুন জাত আবিস্কার, এবং কৃষকদের পরিশ্রমের ফলে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে। শিক্ষামন্ত্রী গতকাল রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে দেশের প্রাচীনতম কৃষি শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, কৃষি কলেজ হিসেবে এর যাত্রা শুরু…
Read Moreসিরিয়ার রাকায় গণকবর থেকে ৫০টি মৃতদেহ উদ্ধার
সিরিয়ার ইসলামিক স্টেট (আইএস) এর সাবেক ঘাঁটি রাকায় একটি গণকবরে ২শ’ মানুষের লাশ পাওয়া গেছে। এগুলো জিহাদি ও বেসামরিক মানুষের লাশ। শনিবার স্থানীয় এক কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। রাকা সিভিল কাউন্সিল কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দাল্লাহ্ আল-এরিয়ান বলেন, ওই গণকবর থেকে প্রায় ৫০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে ২শ’টির মতো লাশ রয়েছে। একটি হাসপাতালের কাছে ফুটবল খেলার মাঠে গণকবরটি পাওয়া গেছে।
Read Moreচীনে ড্রাগন বোট ডুবে ১৭ জনের মৃত্যু
চীনের দক্ষিণাঞ্চলে শনিবার দুটি ড্রাগন বোট ডুবে ১৭ জন প্রাণ হারিয়েছে। রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা সিনহুয়া একথা জানিয়েছে। শনিবার বিকেলে গিলিন নগরীর তাওহুয়া নদীতে নৌকা বাইচ চলার সময় সরু লম্বা নৌকা দুটি ডুবে যায়। এই ঘটনায় প্রায় ৬০ জন পানিতে পড়ে যায়। উদ্ধার কর্মীরা রাত ১০টার দিকে প্রায় ৪০ জনকে জীবিত উদ্ধার করে। গিলিন এর কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রামবাসীরা পুলিশকে না জানিয়েই এই প্রতিযোগিতার অনুশীলনের আয়োজন করে। এই ঘটনায় দুই আয়োজককে আটক করা হয়েছে।
Read Moreজিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি ১০ মে
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে হাজির করা সম্ভব না হওয়ায় যুক্তিতর্ক পিছিয়ে আগামী ১০ মে দিন ধার্য করেছে আদালত। আজ রবিবার মামলাটির যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য ছিলো। কিন্তু খালেদা জিয়া কারাগারে অসুস্থ থাকায় তাকে আদালতে উপস্থিত করা সম্ভব না হওয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন ৃকাজল শুনানিতে বলেন, খালেদা জিয়াকে আদালতে উপস্থিত করা না গেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার পরিচালনা করা যেতে পারে। ভারতে এমন নজির আছে। তবে এমন আবেদনের বিরোধিতা করেন খালেদার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। তিনি জানান, খালেদা…
Read Moreসাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের স্ত্রী আর নেই
প্রয়াত সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের স্ত্রী অধ্যাপক ড. আনোয়ারা বেগম (৮৩) মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। শনিবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার ব্যক্তিগত সহকারী মোতাহের হোসেন জানান, তিনি শ্বাসকষ্ট, নিউমোনিয়া, উচ্চ রক্তচাপসহ নানা জটিলতায় আক্রান্ত হয়ে অ্যাপোলো হাসপাতালের সিসিইউতে গত ১৪ এপ্রিল থেকে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। রাতেই তাকে গুলশানের বাসভবনে নেয়া হয়েছে জানিয়ে মোতাহের বলেন, আজ রবিবার সকাল ১০টায় তার শেষ কর্মস্থল ঢাকার উত্তরায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
Read Moreসেভিয়াকে উড়িয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনা
লুইস সুয়ারেজ, লিওনেল মেসি ও ইনিয়েস্তাদের আগুন ঝরানো পারফরমেন্সে সেভিয়াকে উড়িয়ে দিয়ে টানা চতুর্থবারের মতো কোপা দেল রে শিরোপা ঘরে তুললো বার্সেলোনা। শনিবার রাতে ওয়ান্দা মেত্রোপলিতানোর ফাইনালে ৫-০ গোলের জয় পেয়েছেন ভালভার্দের শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই সেভিয়ার উপর চাপ সৃষ্টি করতে থাকে বার্সেলোনা। কয়েকটি ভালো সম্ভাবনা তৈরি হলেও ১৪তম মিনিটে প্রথম গোলের দেখা পান সুয়ারেজ। গোলমুখে বাড়ানো কুতিনহোর বল সেভিয়ার জালে পাঠান উরুগুয়ের এই স্ট্রাইকার। ৩১ মিনিটের মাথায় জর্দি আলবার ব্যাকহিল গিয়ে পড়ে মেসির পায়ের কাছে। জোরালো শটে লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুন করেন মেসি। প্রথমার্ধেই ব্যক্তিগত দ্বিতীয় গোল করে দলকে…
Read Moreগাইবান্ধায় নৈশকোচ-ট্রাক সংঘর্ষে নিহত ৪
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নৈশকোচের সঙ্গে বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আরো ১৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ রবিবার ভোর রাতে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার পান্থপাড়ায় বকচর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মো. আকতারুজ্জামান ইত্তেফাক অনলাইনকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ভি এস পরিবহনের নৈশ কোচটির সাথে ওই এলাকায় বিপরীতমুখী বালু বোঝাই…
Read Moreতারেক লন্ডনে বসে সন্ত্রাসী কর্মকান্ড করছে : প্রধানমন্ত্রী
লন্ডন, ২২ এপ্রিল : প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সন্ত্রাসী কর্মকান্ডের কথা উল্লেখ করে বলেছেন, ফৌজদারী অপরাধের দায়ে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যেই তারেক রহমানের প্রত্যার্পণের বিষয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে কথা বলেছি। মামলায় সাজাপ্রাপ্ত হবার পরও সে কিভাবে লন্ডনে থাকে? আমরা তাকে দেশে ফিরিয়ে নেয়ার চেষ্টা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেলে এক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন। তাঁর সরকার তারেককে দেশে ফিরিয়ে নিতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা তাকে দেশে ফিরিয়ে নিতে সক্ষম হব ইনশাল্লাহ এবং সে…
Read More