গাইবান্ধায় নৈশকোচ-ট্রাক সংঘর্ষে নিহত ৪

accidentগাইবান্ধার গোবিন্দগঞ্জে নৈশকোচের সঙ্গে বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আরো ১৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আজ রবিবার ভোর রাতে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার পান্থপাড়ায় বকচর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মো. আকতারুজ্জামান ইত্তেফাক অনলাইনকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ভি এস পরিবহনের নৈশ কোচটির সাথে ওই এলাকায় বিপরীতমুখী বালু বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাস ও ট্রাক চালকসহ চারজন নিহত ও শিশু এবং নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হন।

তিনি আরো জানান, আহতদের মধ্যে দুই-তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে বাস চালকের ঘুমকে দায়ী করেন তিনি।

Related posts

Leave a Comment