সাভার ও ধামরাইয়ে আলাদা সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে আশুলিয়ার নবীনগরে বাস চাপায় সাবেক সেনা সদস্য নিহত হন। অপর দিকে ধামরাইয়ের ইসলামপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একজন নিহত হন। এসময় মাইক্রোবাসে থাকা আরও ৪ জন আহত হন।
নিহতরা হলেন-মো. আলী আশরাফ। তিনি বরিশাল জেলার মুলাদি থানার বালিবন্ধন গ্রামের জনাব আলী সিকদারের ছেলে। তিনি ১৯৯৭ সালে নবম পদাতিক ডিভিশনের আর্টিলারি কোরে সিনিয়র ওয়ারেন্ট অফিসারের দায়িত্বকালীন অবসর গ্রহণ করেন। বর্তমানে নবীনগরের কুঁরগাও এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। অপরজন মো. মোশারফ হোসেন। তিনি পটুয়াখালী জেলার বাউফল থানার মুনায়েম গাজীর ছেলে। বর্তমানে তিনি বেসরকারি পলিক্যাবল কোম্পানিতে কর্মরত ছিলেন।
পুলিশ জানান, আলাদা সড়ক দুর্ঘটনার ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনা একটি দুর পাল্লার বাস আটক রয়েছে। অপর দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আহতদের চিকিৎসা সেবা চলছে।
সাভার
সাভার ও ধামরাইয়ে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত দুই সাবেক সেনা
