স্টাফ রিপোর্টার,২২ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):স্কাউটের জনক ব্যাডেন পাওয়েল (বিপি) এর ১৬৪তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ স্কাউটস সিংগাইর উপজেলার আয়োজনে যথাযোগ্য মর্যাদার সাথে দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে সিংগাইর উপজেলা প্রশাসন ভবন ইউএনও অফিস কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে বিপি জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে এ দিবসটি উদযাপন করা হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা।

উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মেহের নিগার সুলতানা,স্কাউটার জোহরা খাতুন, ইন্সট্রাক্টর ইউআরসি সিংগাইর, মানিকগঞ্জ,,সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাদেশ স্কাউটস, মানিকগঞ্জ জেলা স্কাউট সহ-সভাপতি মো আক্রাম হোসাইন, সিংগাইর স্কাউট সম্পাদক ও সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান, উপজেলা স্কাউট কমিশনার আদম আলী, সহ-সভাপতি ও উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা নার্গিস আক্তার, উপজেলা স্কাউট সহ-সভাপতি ও মজির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, সহ-সভাপতি ও রাজেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ ও সিংগাইর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আরা ভূঁইয়া,সিংগাইর উপজেলা স্কাউট লিডার(মাধ্যমিক) সাংবাদিক, কলামিস্ট, সাবেক জাতীয় ক্রীড়াবিদ ও চেয়ারম্যান গ্রিন ক্লাব,মানিকগঞ্জ মোঃ আলতাফ হোসেন, যুগ্ম- সম্পাদক মো. রবিউল।
