শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদক,সাভার,৪সেপ্টেম্বর ২০২৫(বিবিনিউজ):সাভারে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সাভার কলেজের ঈদগাহ মাঠ তারাপুরে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ, সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কফিল উদ্দিন , আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল,বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ প্রচার সম্পাদক এমদাদ মিয়া সহ আরো অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা
এসময় প্রধান অতিথি জামাল উদ্দিন সরকার জানান শেখ মজিবুর রহমান দেশের গনমাধ্যমে অধিকার হরণ করেছিল, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে, বিএনপি কে ধ্বংস করতে হলে আগে দেশের সাধারণ জনগণ কে ধ্বংস করতে হবে,দল যাকে চাইবে আমরা তার সাথে আছি বলে জানান তিনি।
এ সময় বিশেষ অতিথিরা জানান এখন অনেকেই নিজেকে বিএনপির ত্যাগী নেতা বলে দাবি করে কিন্তু বিগত সময়ে আমরা তাদের রাজপথে পাইনি, দলে অনুপ্রবেশ কারিদের রুখতে হবে,সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে আমাদের পাশে দাঁড়াতে হবে, দুই একটা দল বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে মিথ্যাচার করেছেন বলেও জানান তারা।
