জাবির হল ছাড়তে শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা


স্টাফ রিপোর্টার ,২৩ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন।মঙ্গলবার দুপুরে বিভিন্ন হলে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেন বলে বিষয়টি নিশিচত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ,স,ম ফিরোজ উল হাসান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ,স,ম ফিরোজ উল হাসান জানান,গত ১৯ ফেব্রুয়ারি আশুলিয়ার গেরুয়া এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গেরুয়া বাজার এলাকায় গ্রামবাসী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে এসময় অন্তত চল্লিশ জন আহত হয়। পরে এঘটনার শিক্ষার্থীদের উপর গ্রামবাসী হামলা করেছেন এমন অভিযোগে গত বিশ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বন্ধ ক্যাম্পাসের হলের তালা ভেঙ্গে হলে প্রবেশ করেন। পরে গতকাল সকাল ১০ টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে হল ত্যাগের নির্দেশ দিলে হল ছাড়েননি শিক্ষার্থীরা। পরে প্রশাসনের পক্ষ শিক্ষার্থীদের বোঝানো হলো আজ দুপুরে তারা হল ছাড়তে শুরু করেন। প্রক্টর আরও বলেন,আজ রাতের মধ্যে সব শিক্ষার্থী হল ছেড়ে যেতে পারে।
এদিকে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া এঘটনায় শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে গতকাল ২৫০ জন অজ্ঞাত গ্রামবাসীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Related posts

Leave a Comment