সাভারে ডেইরিফার্ম থেকে তিন যুবকের মৃতদেহ উদ্ধার

Savar-mapসাভারে একটি ডেইরিফার্ম থেকে তিন যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের প্রান্ত ডেইরিফার্মের একটি রুম থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে সাভার মডেল পুলিশ।
নিহতরা হলেন নীলফেমারী জেলার জিয়াউর রহমানের দুই ছেলে জীবন (১৯) ও নাছির (১৬) ও করকমা মিয়ার ছেলে ভজে (১৪)। নিহত তিনজনই হেমায়েতপুর এলাকায় একটি সিএনজি অটোর দোকানে কাজ করতো।
পুলিশ জানায় প্রান্ত ডেইরিফার্মে কাজ করতেন নিহত তিন যুবকের বাবা ও মা । পরে গতকাল কাজ শেষে তিন যুবক ফার্মের একটি রুমের জানালা ঘুলে রাতে ঘুমান।পরে সকালে তাদের বাবা মা ডাকা ডাকি করলে কোন শব্দ না পেয়ে রুমের দরজা ভেঙ্গে তিন জনের মৃতদেহ পড়ে থাকতে দেখেন । পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে পৌছে তিন জনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন কিভাবে তিন যুবকের মৃত্যু হয়েছে তদন্ত করে দেখা হচ্ছে।সন্দেহ করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ায় অথবা বজ্রপাতের কারনে মারা যাইতে পারে। তবে হত্যা করার তেমন কোন আলামত পাওয়া যায়নি। বিস্তারিত ময়না তদন্তের রিপোর্টের পর বলা যাবে।
এদিকে স্থানীয়রা দাবি করেছেন গতকাল রাতে ওই ডেইরিফার্মে ওই তিন যুবক বজ্্র পাতে মারা গেছে ।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা অভিযোগ দায়ের করা হচ্ছে। প্রান্ত ডেইরিফার্ম টির মালিক শহিদুল ইসলাম।নিহত যুবকদের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায় মাগুরা উত্তরপাড়া গ্রামে। তিন যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 
দিয়া ইসলাম / ৯২৬

Related posts

Leave a Comment