উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ), ( ০৫ মে ) : নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মতিউর রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে গতকাল বুধবার সকালে মাদক,দুর্নীতি ও ইভটিজিং এর বিরোদ্ধে সচেতনতা মূলক সেমিনার অনুষ্টিত হয়েছে। সেমিনারে সভাপতিত্ব করেন ইউপি সদস্য সিরাজ মিয়া। পরিচালনা করেন বিশিষ্ট ধারাভাষ্যকার শাহান শাহ লিমন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনাতগঞ্জ ফাঁড়ীর এসআই ধর্মজিত সিংহ। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাকিল হোসেন,কবি ও গবেষক আফতাব আল মাহমুদ,ছড়াকার ও বর্ণমালা সাহিত্য পরিষদেও সভাপতি এস এম সাজ্জাদ। বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী নুরগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফখরুল ইসলাম চৌধুরী,বিদ্যালয়ের প্রধান শিক্ষক…
Read MoreDay: May 5, 2016
সন্ত্রাস ও উগ্রপন্থা মোকাবেলায় বাংলাদেশ ও কুয়েত একযোগে কাজ করবে
বাংলাদেশ ও কুয়েত সন্ত্রাস ও উগ্রপন্থাকে মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করে একযোগে কাজ করার বিষয়ে একমত হয়েছে। এছাড়াও দুটি দেশ অর্থনীতি, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, জনশক্তি রফতানি, সামরিক ও আইসিটি ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে একমত হয়েছে। বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ ও কুয়েতের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক আলোচনায় এই ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। সফররত কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল মুবারক আল হামাদ আল সাবাহ কুয়েতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এবং বাংলাদেশী পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরআগে দুই দেশের প্রধানমন্ত্রী প্রায় ১৫ মিনিট সময়কাল একান্ত বৈঠকে মিলিত হন। পরে…
Read Moreনিজামির ফাঁসির আদেশ বহাল : রিভিউ আবেদন খারিজ
স্টাফ রিপোর্টার, ০৫ মে : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদনের রায় আজ ঘোষণা করা হয়। রায়ে রিভিউ আবেদন খারিজ করে ফাঁসির রায় বহাল রেখেছে আদালত। গত মঙ্গলবার শুনানি শেষে এ দিন ধার্য করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ। অন্য তিন বিচারপতি হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সর্বোচ্চ আদালতে শুনানি করেন আসামিপক্ষে নিজামীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গত ২৯ মার্চ ৭০ পৃষ্ঠার রিভিউ আবেদনটি…
Read More