বিশ্ব ক্রিকেটে চমক দেখিয়ে একের পর এক কীর্তি গড়ে যাচ্ছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএল এবং ইংলিশ কাউন্টি লিগের পর এবার অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি আসর কেএফসি বিগ ব্যাশে খেলার সুযোগ পেতে পারেন বাংলাদেশের তরুণ এ বোলার। অল্প কয়দিনের ক্যারিয়ারে বর্তমান বিশ্বে টি-২০ ক্রিকেটের বিস্ময়কর বোলার মুস্তাফিজ। দেশের গণ্ডি পেরিয়ে তিনি এখন আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাঠ মাতাচ্ছেন। তার কাটার ও স্লোয়ার ইয়র্কারগুলো মূলত ব্যাটসম্যানদের ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। আসছে বিগ ব্যাশের সপ্তম আসরে প্রতিটি দল দু’জন করে বিদেশি ক্রিকেটার দলে টানতে পারবে। এই দুই ক্রিকেটারদের মধ্যে মেলবোর্ন রেনেগার্ডস ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজের…
Read MoreDay: May 10, 2016
নূরজাহান বেগমের আশু রোগমুক্তি কামনা করেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সোমবার দুপুরে এখানে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশে নারী সাংবাদিকতার পথিকৃত নূরজাহান বেগমকে দেখতে যান। শাকিল দেশের সবচেয়ে প্রবীন নারী সাংবাদিক ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের পাশে কিছু সময় অবস্থান করেন এবং কর্তব্যরত চিকিৎসকদের কাছে তাঁর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নেন। নূরজাহান বেগমের পরিবারের সদস্যদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী অবহিত করেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বেগম’ সম্পাদকের অসুস্থ্যতার খবরে উদ্বেগ প্রকাশ এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। বার্ধ্যক্য জনিত জটিলতায় নূরজাহান বেগম এখন স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন…
Read Moreএক্স ওম্যান মেগান!
আগামীতে আর কোনো ‘এক্স রেটেড’ ছবিতে দেখা যাবে না মার্কিন অভিনেত্রী ও মডেল মেগান ফক্স’কে! কারণ এখন থেকে আর নগ্ন দৃশ্যে অভিনয় করবেন না তিনি। অর্থাৎ মেগান ফক্স এখন এক্স ওম্যান। সম্প্রতি এমনটাই জানিয়েছেন এই হলিউডি নায়িকা। এ প্রসঙ্গে মেগানের জানান, ‘ওই ধরনের ছবিতে আমায় অভিনয় করতে আমার ছেলে কোনওদিন দেখুক, সেটা চাই না। কিছু কিছু জিনিস আছে, যেগুলো মায়েদের করতে দেখলে সন্তানদের মনে কুপ্রভাব পড়তে পারে। সে জন্যই এই সিদ্ধান্ত।’ আর এই কারণে বেশ কয়েকটা ছবির প্রস্কাব ফিরিয়েও দিয়েছেন মেগান। কিছুদিন আগেও তার কাছে ‘এইচবিও’ থেকে একটি প্রজেক্টের প্রস্তাব…
Read Moreকানাডায় দাবানল : অর্থনীতির ওপর তীব্র আঘাত
কানডায় দাবানলের কারণে দেশটির অর্থনীতি তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশটির তেল উৎপাদন কমে যাওযায় তা অর্থনীতির ওপর যথেষ্ট প্রভাব ফেলেছে। কারণ জ্বালানি খাত জিডিপিতে ১০ শতাংশ অবদান রাখে। এছাড়া অপরিশোধিত তেলের মূল্য কমে যাওয়ায় অনেকেই চাকুরি হারাচ্ছে। এদিকে কর্তৃপক্ষ সতর্ক করেছে ব্যাপক বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত আগামী কয়েকমাস দাবানল অব্যাহত থাকতে পারে। অর্থনীতিবিদরা বলছেন, অর্থবছরের দ্বিতীয়ার্ধে প্রবৃদ্ধি স্থবির হয়ে পড়বে। আলবার্টার কিছু তেল কোম্পানী দাবানলের কারণে হয় তেল উৎপাদন সাময়িক বন্ধ করেছে না হয় কমিয়ে দিয়েছে। এসব কোম্পানীর শ্রমিকদের অন্যত্র সরিয়ে নিতে হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, তেল উৎপাদনের পরিমাণ প্রতিদিন ১০ থেকে…
Read Moreপানামা পেপারসের নথি প্রকাশ
সোমবার বিকেলে পানামা পেপারস পুরো ডাটাবেজ প্রকাশ করেছে। এতে দুই লাখের বেশি অফশোর অ্যাকাউন্টের তথ্য প্রকাশ পেয়েছে। ফলে কর ফাঁকির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ব্রিটিশ সরকারের ওপর নতুন করে চাপ সৃষ্টি হয়েছে। পানামার আইনি সেবাদাতা প্রতিষ্ঠান মোস্যাক ফনসেকার মাধ্যমে কর ফাঁকি দিয়ে সম্পদের পাহাড় গড়ায় অফশোর লেনদেন সংক্রান্ত নথিগুলো চলতি বছরের এপ্রিলের শুরুতে প্রকাশ্যে আসে। পানামা পেপারস নাম দেয়া এসব নথি ফাঁসের পুরো বিষয়টিকে বলা হচ্ছে পানামা পেপারস কেলেঙ্কারি। ফাঁস হয়ে যাওয়া প্রায় ১ কোটি ১৫ লাখেরও বেশি নথি থেকে গেল ৪০ বছর ধরে মোস্যাক ফনসেকা রাজনীতিবিদসহ তাদের মতাশালী মক্কেলদের…
Read Moreঢাকা কেন্দ্রীয় কারাগারের শেষ ফাঁসি নিজামীর !
বিশেষ প্রতিবেদক, ঢাকা কেন্দ্রীয় কারাগারের শেষ ফাঁসি হতে পারে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী জামায়াতে ইসলামীর আমীর মওলানা মতিউর রহমান নিজামীর। কেরানীগঞ্জে বন্দি স্থানাস্তরের আগেই তার ফাঁসির রায় কার্যকর হওয়ার আভাস পাওয়া গেছে। এতে করে সমাপ্তি হবে প্রায় ২’শ বছরের ইতিহাসের। আর এই ইতিহাসের শেষ ফাঁসিও হবে নিজামীর। জানাগেছে, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্ত্রীয় কারাগারে আনা হয়েছে। রবিবার রাত সাড়ে ১১টার পরে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। গত বৃহস্পতিবার আপিলের রায়ের বিরুদ্ধে করা পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন খারিজ করে…
Read More