অর্থমন্ত্রী আইডিবির বার্ষিক সভায়

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ৪১তম বার্ষিক সভায় যোগ দিতে আগামীকাল ঢাকা ত্যাগ করবেন। মন্ত্রী সোমবার দিবাগত রাতে তিন দিনের সরকারি সফরে জাকার্তার উদ্দেশ্য ঢাকা ছাড়বেন। ১৫ থেকে ১৯ মে পর্যন্ত জাকার্তায় এই সভা অনুষ্ঠিত হবে। আইডিবির ওয়েবসাইটে বলা হয়েছে, ‘এবারের বৈঠকের মূল উদ্দেশ্য হলো-অবকাঠামো উন্নয়ন ও আর্থিক অন্তর্ভূক্তি বাড়ানোর মাধ্যমে দারিদ্র বিমোচন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করা।’ এবারের সভায় সংস্থার ৫৬জন গভর্নর (মূলত বিভিন্ন দেশের অর্থমন্ত্রী) ছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকরা যোগদান করছেন। আগামী বৃহস্পতিবার অর্থমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।…

Read More

বায়োমেট্রিক পদ্ধতিতে অনিবন্ধিত সিমগুলো ২মাস বন্ধ থাকবে : তারানা হালিম

বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম পুনঃনিবন্ধনের সময়সীমার কথা উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম আজ বলেছেন, অনিবন্ধিত সিমগুলো দুইমাস বন্ধ থাকবে। তিনি বলেন, ‘পুন:নির্ধারিত সময়সীমা অনুসারে বায়োমেট্রিক পদ্ধতিতে ৩১ মে মধ্যরাত ১২টা পর্যন্ত মোবাইল সিম নিবন্ধন করা যাবে এবং এরপর অনিবন্ধিত সিমগুলো বন্ধ করে দেওয়া হবে।’ আজ মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন মোবাইল ফোন অপারেটর কোস্পানীর প্রতিনিধি ও মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এ কথা জানান। ‘এসব সিম দুই মাসের মধ্যে সংগ্রহ বা কেনার কোন সুযোগ দেওয়া হবে না’ একথা উল্লেখ করে তারানা হালিম বলেন, ‘দুইমাস পরে ব্যবহারকারিরা আবার…

Read More

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৫ সদস্য নিহত

ভারতের তেলেঙ্গানা রাজ্যে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ জন নারী ও সাত শিশু রয়েছে। শনিবার গভীর রাতে রাজ্যের আদিলাবাদ জেলায় ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জেলার পুলিশ সুপার তরুন যোশী জানান, ‘শনিবার গভীর রাতে ভাইসানা শহরের পাশেই দ্রুতগামী পাথর ভর্তি একটি ট্রাকের সাথে একটি যাত্রীবাহী সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হন সিএনজি’তে থাকা ১৪ জন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান আরো চার যাত্রী। আহত আরো কয়েকজনকে পার্শ্ববর্তী নিজামাবাদ জেলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ নিহতরা প্রত্যেকেই মহারাষ্ট্র রাজ্যের নান্দের জেলার বাসিন্দা বলে জানা যায়।…

Read More