সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৫ সদস্য নিহত

telangana_accভারতের তেলেঙ্গানা রাজ্যে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ জন নারী ও সাত শিশু রয়েছে। শনিবার গভীর রাতে রাজ্যের আদিলাবাদ জেলায় ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জেলার পুলিশ সুপার তরুন যোশী জানান, ‘শনিবার গভীর রাতে ভাইসানা শহরের পাশেই দ্রুতগামী পাথর ভর্তি একটি ট্রাকের সাথে একটি যাত্রীবাহী সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হন সিএনজি’তে থাকা ১৪ জন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান আরো চার যাত্রী। আহত আরো কয়েকজনকে পার্শ্ববর্তী নিজামাবাদ জেলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

নিহতরা প্রত্যেকেই মহারাষ্ট্র রাজ্যের নান্দের জেলার বাসিন্দা বলে জানা যায়। তারা প্রত্যেকেই তেলেঙ্গানার নিজামাবাদে একটি ইট ভাটায় শ্রমিকের কাজ করতেন। শনিবার রাতে সিএনজিতে চড়ে তারা আদিলাবাদের একটি মন্দিরে যাচ্ছিলেন।

 

 

 

 

দিয়া ইসলাম / / ২৭

 

Related posts

Leave a Comment