সানি বলেন কি ?

sunnyনায়িকা বলেন কী? শুনেই হয়তো পরিচালক মহাশয়ের চোখ কপালে উঠেছিল। অনস্ক্রিন সহ-অভিনেতাকে চুমু খেতে নারাজ সানি লিওন। তাঁর সাফ কথা তিনি আর অনস্ক্রিন চুমু খাবেন না।
যদি একটু ভাল ভাবে খেয়াল করেন, দেখবেন সানি তাঁর গত কয়েকটি ছবিতে কোনও কো-স্টারকে চুমু খাননি। সে তাঁর সর্বশেষ রিলিজ করা ছবি ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ হোক বা ‘এক পহেলি লীলা’। চরম আবেগঘন মুহূর্তেও সানি কিন্তু অভিনেতাকে চুমু খাননি।
চুমু খেতে আপত্তি থাকলেও প্রাক্তন এই পর্নস্টার জানিয়েছেন, অনস্ক্রিন অন্তরঙ্গ মুহূর্ত দৃশ্যায়নে তাঁর বিশেষ আপত্তি নেই। তাই সানির সিনেমাগুলিতে চুমুর দৃশ্য না থাকলেও অন্যান্য অন্তরঙ্গ মুহূর্তে বেশ স্বচ্ছন্দেই দেখা গিয়েছে তাঁকে।
কিন্তু কেন হঠাৎ চুম্বনে নারাজ সানি লিওন? পরিচালকরা এই প্রশ্নের কোনও জবাব দেননি। মুখে কুলুপ এঁটেছেন সানিও!
কিন্তু তা বলে তো দর্শকদের উৎসাহের শেষ নেই। অনস্ক্রিন লাস্যময়ী সানির দুষ্টুমি তাঁরা একেবারেই মিস করতে চান না!

Related posts

Leave a Comment