নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় সেলিম ওসমানকে গ্রেপ্তার ও সংসদ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে মাদকবিরোধী জোট জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় শাখা। শনিবার সকালে জাবির জহির রায়হান মিলনায়তনের প্রধান ফটকে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়। শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে ও বিচারের দাবিতে মাদকবিরোধী জোট জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় শাখার ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংগঠনের সভাপতি সনজিৎ সরকার উজ্জ্বলের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদকবিরোধী জোট জাবি শাখার সাধারণ সম্পাদক আসিফ ইকবাল , সহ-সভাপতি শামিন ইয়াসির শাফিন , যুগ্ম-সম্পাদক শেখ জোবায়ের হোসেন…
Read MoreDay: May 21, 2016
যৌতুক না দিতে পারায় সিদ্ধিরগঞ্জের বিথী মাদারীপরে খুন, ১০ দিনেও মামলা নেয়নি পুলিশ
মোশতাক আহমেদ শাওন র হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হত্যার ১০ দিন অতিবাহিত হলেও থানায় হত্যা মামলা নেয়নি। উল্টো এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করে থানায়। এরপর থেকে সন্তানহারা মা কল্পনা আক্তার পুলিশের দ্বারে দ্বারে ঘুরে বেড়ালেও পুলিশ বলছে এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করতে। কল্পনার দাবি তার মেয়ে বিথি আতœহত্যা করেনি। যৌতুক দিতে না পারায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মাদারীপুর জেলার শিবচর থানার মানিকপুর ছৈজদ্দিন বেপারি কান্দি গ্রামে নুর ইসলাম বেপারীর বাড়িতে। নিহত বিথি নারায়গঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকার মৃত আব্দুল আজিজের মেয়ে। নিহতের…
Read Moreসাভার ও আশুলিয়ায় নির্বাচনী সহিসংতা, নিহত ১, আহত ৫০, গ্রেফতার ২
সাভারে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের দলীয় প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শহিদুল নামের এক কর্মী নিহত ও ৩০ জন আহত হওয়ার ঘটনায় আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী সাইফুল আলম খাঁনসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে ধামসোনা ইউনিয়নের বগাবাড়ী বাজারে বিএনপি ও আ:লীগ প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনায় আহত হয়েছে ২০ জন। পুলিশ জানায়, গতকাল রাতে কাউন্দিয়ার সিংঘাসা গ্রামে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সাইফুল আলম খাঁন ও দলের বিদ্রোহী প্রার্থী শান্ত খাঁনের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা…
Read Moreঘূর্ণিঝড় ‘রোয়ানু’: সারাদেশে নৌ চলাচল বন্ধ ঘোষণা
ঘূর্ণিঝড় রোয়ানু’র প্রভাবে প্রতিকূল আবহাওয়ায় সব ধরণের নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)। বিআইডাব্লিউটি জানায়, খারাপ আবহাওয়ার কারণে শুক্রবার বিকাল থেকে পরবর্তী নির্দেশ না পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ আরো উত্তর-উত্তরপূর্বে বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসায় সমুদ্রবন্দরগুলোতে বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৭ নম্বর, কক্সবাজারকে ৬ নম্বর এবং পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে ৫ নম্বর ‘বিপদ সংকেত’ দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকেই দেশের উপকূলীয় বিভিন্ন জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বইছে স্বাভাবিকের তুলনায় শক্তিশালী…
Read Moreসেলিম ওসমান সংসদ সদস্যদের মর্যাদা ক্ষুণ্ন করেছেন : নাসিম
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য সেলিম ওসমান নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করে সংসদ সদস্যদের মর্যাদা ক্ষুণ্ন করেছেন। সেলিম ওসমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি একজন এমপি। কিন্তু এমপির মর্যাদা কিভাবে রাখতে হয় আপনি জানেন না। আপনি আঙুল দেখিয়ে বললেন ক্ষমা চাইবেন না। এটা হতে পারে? এত বড় দম্ভোক্তি ভালো না।’ নাসিম শুক্রবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগ আয়োজিত…
Read Moreবাংলাদেশ ও বুলগেরিয়ার মধ্যে ৪টি দলিল স্বাক্ষরিত
বাংলাদেশ ও বুলগেরিয়ার মধ্যে শুক্রবার ৪টি দলিল স্বাক্ষরিত হয়েছে। অর্থনীতি, বাণিজ্য ও কূটনৈতিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারকসহ মোট ৪টি দলিল স্বাক্ষরিত হয়। সকালে সোফিয়ার মন্ত্রিপরিষদে দুই সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বোরিসভ এই দলিল স্বাক্ষর প্রত্যক্ষ করেন। স্বাক্ষরিত তিনটি সমঝোতা স্মারক হচ্ছে : দুই সরকারের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়র ডিপ্লোমেটিক ইনস্টিটিউট ও বাংলাদেশের ফরেইন সার্ভিস একাডেমীর মধ্যে সহযোগিতা এবং বুলগেরিয়ার স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস প্রমোশন একাডেমী ও বাংলাদেশের এসএমই ফাউন্ডেশনের মধ্যে ক্ষুদ্র ও…
Read Moreসরিয়ে নেওয়া হচ্ছে সাড়ে ২১ লাখ লোক
ঘূর্ণিঝড় রোয়ানুর ক্ষতি মোকাবেলায় শুক্রবার রাত ৮টার মধ্যে উপকূলীয় ১৮ জেলার ঝুঁকিপূর্ণ সব মানুষজনকে সরে যেতে বলেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এরই মধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল। শুক্রবার বিকালে অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাত ৮টার মধ্যে তাদের সরিয়ে নিতে সারাদেশে নির্দেশনা জারি করা হয়েছে। এ সময়ের মধ্যে ১৮ জেলার সাড়ে ২১ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হবে। জেলা প্রশাসনের নেতৃত্বে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান সচিব। শাহ কামাল বলেন, সারাদেশে…
Read More