পাওনা টাকা চাওয়ায় সাভারে স্বামী ও স্ত্রীকে পিটিয়ে আহত

 গতকাল রাতে সাভার পৌরএলাকার জামসিং টেউটি মহল্লায় এঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। আহতরা জানায় গত কয়েকদিন আগে সাভার পৌরসভার ইউপিপি আরপি সিডিসির সাবেক দলনেত্রী লিপি বেগম জামসিং টেউটি এলাকার গার্মেন্টস শ্রমিক শিরিন বেগমের (২৫) কাছ থেকে ত্রিশ হাজার টাকা সুদের উপরে নেন। পরে গতকাল রাতে ওই গার্মেন্টস শ্রমিক শিরিন ও তার স্বামী অটোরিকসা চালক জাহাঙ্গীর লিপি বেগমের বাসায় পাওনা টাকা চাইতে গেলে তাদেরকে টাকা না দিয়ে উল্টো স্বামী স্ত্রীকে একটি গাছের সাথে বেধে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে লিপি বেগম ও তার পরিবারের…

Read More

সেক্স কমেডিতে প্রস্তাব পেয়েছিলেন রাধিকা!

‘বদলাপুর’ ছবিতে অভিনয়ের পর একসময় ধারণা করা হয়েছিল রাধিকা আপ্তে ভাল ভাল ছবির চিত্রনাট্যের প্রস্তাব পাবেন। কিন্তু এধরনেন ছবির বদলে অন্য ছবিতে কাজ করার প্রস্তাব পেয়েছিলেন এই প্রতিভাবান অভিনেত্রী। এ বিষয়ে রাধিকা নিজেই মুখ খুলেছেন। তিনি বলেছেন, আমাকে সেক্স কমেডিতে অভিনয় করার প্রস্তাব দেয়া হয়েছিল! আমি বুঝতে পারিনি কেন আমাকে এই ধরনের ছবির প্রস্তাব দেয়া হয়েছিল। বিষয়টি আমার জন্য অস্বস্তিকর ছিল। বর্তমানে তার অভিনীত ‘ফোবিয়া’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পবন কিরপালানি পরিচালিত ছবিটি আগামী ২৭ মে মুক্তি পাবে।       দিয়া ইসলাম /৭৯

Read More

শপথ অনুষ্ঠানে মমতার আমন্ত্রণ, শেখ হাসিনার না

 শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয় দফায় শপথ নেবেন মমতা ব্যানার্জি। সে অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। কিন্তু ওই দিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পূর্ব নির্ধারিত কর্মসূচী থাকায় সে অনুষ্ঠানে যাচ্ছেন না তিনি। তবে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র বিবিসি বাংলাকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী আসতে না-পারলেও তার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কোনও সদস্যকে কলকাতার ওই অনুষ্ঠানে পাঠাবেন। গত ১৯ মে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফল প্রকাশের পর বিপুল গরিষ্ঠতা নিয়ে রাজ্যের ক্ষমতায় ফিরেছিল মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। সে দিন দুপুরেই নিজের বাসভবনে ধন্যবাদ জ্ঞাপনের জন্য তিনি যে সাংবাদিক সম্মেলন করেন, সেখানেই…

Read More

থাইল্যান্ডে স্কুলে আগুন, ১৮ ছাত্রী নিহত

 থাইল্যান্ডের উত্তরাঞ্চলের প্রদেশ চিয়াং রাইয়ের একটি আবাসিক স্কুলে অগ্নিকাণ্ডে ১৮ জন ছাত্রী নিহত হয়েছে। এদের সবার বয়স ৫ থেকে ১২ বছরের মধ্যে। রবিবার রাতে এ ঘটনা ঘটৈ। ঘটনার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ক্যাপটেন কিচর্নসাক পংহিট বলেন, রবিবার রাতে আগুনের ঘটনার পর থেকে এ পর্যন্ত ১২ জনের বেশি নিখোঁজ রয়েছে। ঠিক কী কারণে আগুন লাগল তা বের করার চেষ্টা করছে তদন্তকারীরা। স্থানীয় সময় রবিবার রাত ১১টার দিকে বেসরকারি পিতাকিয়াটুইত্তায়া ক্রিশ্চিয়ান এলিমেন্টারি স্কুলে এ আগুন লাগে। এ সময় স্কুলের হোস্টেলে ৩৮ জন শিশু ঘুমাচ্ছিল। ফেসবুক বার্তায় একটি ছবি পোস্ট করে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে,…

Read More