গতকাল রাতে সাভার পৌরএলাকার জামসিং টেউটি মহল্লায় এঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।
আহতরা জানায় গত কয়েকদিন আগে সাভার পৌরসভার ইউপিপি আরপি সিডিসির সাবেক দলনেত্রী লিপি বেগম জামসিং টেউটি এলাকার গার্মেন্টস শ্রমিক শিরিন বেগমের (২৫) কাছ থেকে ত্রিশ হাজার টাকা সুদের উপরে নেন। পরে গতকাল রাতে ওই গার্মেন্টস শ্রমিক শিরিন ও তার স্বামী অটোরিকসা চালক জাহাঙ্গীর লিপি বেগমের বাসায় পাওনা টাকা চাইতে গেলে তাদেরকে টাকা না দিয়ে উল্টো স্বামী স্ত্রীকে একটি গাছের সাথে বেধে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে লিপি বেগম ও তার পরিবারের সদস্যরা। এসময় লিপি বেগম ওই নারী গার্মেন্টস শ্রমিকের এক হাত ভেঙ্গে দেন। পরে প্রতিবেশীরা তাদের চিৎকার শুনে ঘটনা স্থলে গিয়ে আহত স্বামী,স্ত্রীকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।
এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন পাওনা টাকা চাওয়ায় স্বামী,স্ত্রীকে পিটিয়ে আহত করেছে এক নারী। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
