গাজীপুরের সালনা এলাকায় গাড়ির ধাক্কায় এক মানসিক প্রতিবন্ধী তরুণী নিহত হয়েছে। তার বয়স আনুমানিক (২০) বছর। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সকালে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক জানান, সোমবার ভোরে সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ি ওই প্রতিবন্ধী নারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে সকালে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। দিয়া ইসলাম / ৪৯
Read MoreDay: May 23, 2016
বেগম সম্পাদক নূরজাহানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশের ঐতিহ্যবাহী সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি আজ এক শোকবাণীতে বেগম সম্পাদক প্রয়াত নূরজাহানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে নূরজাহান বেগম ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। দিয়া ইসলাম / ৫৩
Read Moreভুয়া বিসিএস ৩১(পুলিশ ক্যাডার) পরিচয়ে আওয়ামীলীগের ইউপি নির্বাচনের এক বিদ্রোহী প্রার্থীকে বিদেশী পিস্তল সহ আশুলিয়ায় আটক
এ.এইচ মিলন , আশুলিয়া(ঢাকা) , ( ২৩ মে ) : ভুয়া বিসিএস ৩১(পুলিশ ক্যাডার) ইয়াসির আরাফাত (৩৫) পরিচয়ে আওয়ামীলীগের ভোলা জেলার বোরহান উদ্দিন থানাধীন ২নং সাচরা ইউনিয়নের কাচিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে গত ২২ ফেব্রুয়ারি বিদ্রোহী প্রার্র্থী ইমাম শাহজাদা ভাসানী কে গতকাল বিকেলে ডিজিএফআইয়ের সহায়তায় রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে একটি বিদেশী পিস্তল সহ আটক করে আশুলিয়া থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে আশুলিয়ার নয়ানগর এলাকার আব্দুর রহিম জানান, ভুয়া সহকারি পুলিশ সুপার পরিচয়ে তার নিকট থেকে সাড়ে ৪ লক্ষ টাকা নেয় ভুয়া পরিচয়ধারী ইয়াসির আরাফাত। এছাড়া সে বিভিন্ন সময় পুলিশ পরিচয়ে…
Read Moreচলে গেলেন ‘বেগম’ সম্পাদক নূরজাহান
উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯১ বছর। সোমবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । হাসপাতালে ভর্তির পর চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়, নূরজাহান বেগমের ফুসফুসে কফ জমে নিমোনিয়া হয়। গত বৃহস্পতিবার বিকালে অসুস্থ অবস্থায় নূরজাহান বেগমকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তিনি ঠিকভাবে শ্বাস নিতে পারছিলেন না। শনিবার ৭ মে দুপুরে তার অবস্থার অবনতি হয়। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিয়ে ‘লাইফ সাপোর্টে’ রাখা…
Read More