গাজীপুরের সালনা এলাকায় গাড়ির ধাক্কায় এক মানসিক প্রতিবন্ধী তরুণী নিহত হয়েছে। তার বয়স আনুমানিক (২০) বছর।
আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সকালে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক জানান, সোমবার ভোরে সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ি ওই প্রতিবন্ধী নারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পরে সকালে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি।
দিয়া ইসলাম / ৪৯
