এ.এইচ মিলন , আশুলিয়া(ঢাকা) , ( ২৩ মে ) : ভুয়া বিসিএস ৩১(পুলিশ ক্যাডার) ইয়াসির আরাফাত (৩৫) পরিচয়ে আওয়ামীলীগের ভোলা জেলার বোরহান উদ্দিন থানাধীন ২নং সাচরা ইউনিয়নের কাচিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে গত ২২ ফেব্রুয়ারি বিদ্রোহী প্রার্র্থী ইমাম শাহজাদা ভাসানী কে গতকাল বিকেলে ডিজিএফআইয়ের সহায়তায় রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে একটি বিদেশী পিস্তল সহ আটক করে আশুলিয়া থানায় সোপর্দ করেছে।
এ ব্যাপারে আশুলিয়ার নয়ানগর এলাকার আব্দুর রহিম জানান, ভুয়া সহকারি পুলিশ সুপার পরিচয়ে তার নিকট থেকে সাড়ে ৪ লক্ষ টাকা নেয় ভুয়া পরিচয়ধারী ইয়াসির আরাফাত। এছাড়া সে বিভিন্ন সময় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতো। ২০১৩ সালে পল্টন থানায় ৪৬(৯)২০১৩ একটি ভুয়া পরিচয়ে চাঁদাবাজির মামলা রয়েছে। ওই মামলায় সে জামিনে রয়েছে। সে মূলত আওয়ামীলীগের একজন বিদ্রোহী প্রার্থী ছিল। নির্বাচনে হেরে গিয়ে বর্তমানে সে পুলিশের উর্ধ্বতন পদবী পরিচয়ে রাজধানীর বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। গতকাল রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে তার পরিচিত ডিজিএফআইয়ের ইকবালের সহায়তায় তাকে আটক করে থানায় পুলিশের কাছে সোপর্দ করে। আটকের সময় তার নিকট গুলি ছাড়া একটি বিদেশী পিস্তল ও তার নির্বাচনী এলাকার একটি পোষ্টার উদ্ধার করে। আটককৃতের বুকে পাঞ্জাবীর সাথে বিসিএস ৩১(পুলিশ)ক্যাডার, বাংলাদেশ পুলিশ লেখা নাম লেখা মনোগ্রাম রয়েছে।
জানতে চাইলে, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির বলেন, ডিজিএফআইয়ের সহায়তায় ভুয়া পুলিশ কর্মকর্তা পরিচয়ধারী কে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। একটি বিদেশী পিস্তল তার নিকট হতে উদ্ধার করা হয়। আটককৃতের বিরুদ্ধে ভুয়া পরিচয় ধারী হিসেবে ও অস্ত্র আইনে মামলার প্রস্ততি চলছে বলেও তিনি জানান।
দিয়া ইসলাম / ৫১
