শাহবাগে জিপের ধাক্কায় ২ নারী নিহত

111874_2eb57667fcডেস্ক রিপোর্ট: রাজধানীর শাহাবাগ এলাকায় একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এ ঘটনায় ফুটপাতে থাকা দুই নারী নিহত হয়েছেন। নিহত দুজন হলেন হাসিনা (৩০) ও শাহেরা (৪০)।

সোমবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শাহাবাগ থানার এসআই ফিরোজ আলম দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জানান, কালো রংয়ের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের ওপরে উঠে গেলে ঘটনাস্থলে হাসিনা নিহত হন। এতে আহত হন সাথিয়া ও শাহেরা নামে অপর দুই নারী। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক শেষ রাতের দিকে শাহেরাকে মৃত ঘোষণা করেন।

আহত সাথিয়া ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এখনো চিকিৎসাধীন।

 

 

 

মিতু/বিবি নিউজ/৪৩৮

Related posts

Leave a Comment