ডেস্ক রিপোটর্: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘর থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার সকাল পৌনে ৮টায় লাশটি ঢামেকে নেওয়া হয়। ওই সময় লাশের সঙ্গে ছিলেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম। জানা যায়, সোমবার রাতে মাহবুবুল হক শাকিল গুলশান-২ এর (৩৫ নম্বর রোড়ের ২৭ বাড়ি) সামদাদো হোটেলের একটি কক্ষে ছিলেন। কিন্তু মঙ্গলবার সকাল থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল কর্মকর্তারা কক্ষটিতে গিয়ে শাকিলের মুখ বিকৃত মরদেহ দেখতে পান। মাহবুবুল হক শাকিল এর আগে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (ডিপিএস) হিসেবে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। মাহবুবুল হক শাকিলের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। তাঁর বাবা জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা।মাহবুবুল হক শাকিল ছাত্রলীগের সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রয়াত শাকিল এবং আইনজীবী স্ত্রীর সংসারে একটি মেয়ে সন্তান রয়েছে।
মিতু/বিবি নিউজ/৪৩৯
