সাভার ও আশুলিয়ায় নির্বাচনী সহিসংতা, নিহত ১, আহত ৫০, গ্রেফতার ২

saiful_chairmanসাভারে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের দলীয় প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শহিদুল নামের এক কর্মী নিহত ও ৩০ জন আহত হওয়ার ঘটনায় আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী সাইফুল আলম খাঁনসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে ধামসোনা ইউনিয়নের বগাবাড়ী বাজারে বিএনপি ও আ:লীগ প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনায় আহত হয়েছে ২০ জন।

পুলিশ জানায়, গতকাল রাতে কাউন্দিয়ার সিংঘাসা গ্রামে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সাইফুল আলম খাঁন ও দলের বিদ্রোহী প্রার্থী শান্ত খাঁনের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ে শহিদুল নামের এক কর্মী নিহত হয়। পরে শনিবার ভোর রাতে নিজ বাসা থেকে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী সাইফুল আলম খাঁনসহ দু’জনকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। বর্তমানে তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে। এদের মধ্যে একজন সাইফুল খানের গানম্যান মশিউর রহমান।
এদিকে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক জন নিহত হওয়ার ঘটনায় কাউন্দিয়া এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে, আশুলিয়ার ধামসোনা স্বনির্ভর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগাবাড়ী বাজাওে প্রচারণার সময় আওয়ামীলীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গুলি বিনিময় হয়। এ সময় ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হওয়ার খবর পাওয়া যায়নি।
পৃথক সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকা জনক। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

 

 

Related posts

Leave a Comment