অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ৪১তম বার্ষিক সভায় যোগ দিতে আগামীকাল ঢাকা ত্যাগ করবেন।
মন্ত্রী সোমবার দিবাগত রাতে তিন দিনের সরকারি সফরে জাকার্তার উদ্দেশ্য ঢাকা ছাড়বেন। ১৫ থেকে ১৯ মে পর্যন্ত জাকার্তায় এই সভা অনুষ্ঠিত হবে।
আইডিবির ওয়েবসাইটে বলা হয়েছে, ‘এবারের বৈঠকের মূল উদ্দেশ্য হলো-অবকাঠামো উন্নয়ন ও আর্থিক অন্তর্ভূক্তি বাড়ানোর মাধ্যমে দারিদ্র বিমোচন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করা।’
এবারের সভায় সংস্থার ৫৬জন গভর্নর (মূলত বিভিন্ন দেশের অর্থমন্ত্রী) ছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকরা যোগদান করছেন।
আগামী বৃহস্পতিবার অর্থমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
দিয়া ইসলাম / ৮২
