প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সোমবার দুপুরে এখানে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশে নারী সাংবাদিকতার পথিকৃত নূরজাহান বেগমকে দেখতে যান।
শাকিল দেশের সবচেয়ে প্রবীন নারী সাংবাদিক ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের পাশে কিছু সময় অবস্থান করেন এবং কর্তব্যরত চিকিৎসকদের কাছে তাঁর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নেন।
নূরজাহান বেগমের পরিবারের সদস্যদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী অবহিত করেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বেগম’ সম্পাদকের অসুস্থ্যতার খবরে উদ্বেগ প্রকাশ এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
বার্ধ্যক্য জনিত জটিলতায় নূরজাহান বেগম এখন স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
জনপ্রিয় পত্রিকা ‘সওগাত’ সম্পাদক বিখ্যাত সাংবাদিক মোহাম্মদ নাসিরুদ্দিনের কন্যা নূরজাহান ‘বেগম’ পত্রিকার সম্পাদক হিসেবে বিশেষ খাতি লাভ করেন।
দিয়া ইসলাম / ৭১১
